সুপ্রিম কোর্টে আজ এসআইআর শুনানি, ভোটার তালিকা ‘ফ্রিজ’ নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে নির্বাচন ঘিরে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বাড়ছে। একের পর এক বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ হলেও ঠিক কতজনের নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে, তা এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে আজ, বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। আইনজীবী মহলের মতে, এই শুনানিতে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নিয়ম অনুযায়ী, প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে ৬ এপ্রিল এবং ওই দিনই সংশ্লিষ্ট কেন্দ্রগুলির ভোটার তালিকা স্থির বা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় দফার ক্ষেত্রে এই সময়সীমা ৯ এপ্রিল। কিন্তু এখনও প্রায় ২০ শতাংশ বিচারাধীন ভোটারের নথি যাচাই বাকি থাকায়, এই সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ট্রাইব্যুনালের জন্য জায়গা বরাদ্দ করল প্রশাসন, দ্রুত কাজ শুরুর তোড়জোড়

অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও ‘ডিলিটেড’ ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, তবে উদ্বেগের বিষয়, ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও শুরুই হয়নি। ফলে এই ভোটাররা আদৌ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৬০ লক্ষ বিচারাধীন আবেদনের মধ্যে প্রায় ৪৬ লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালের জন্য বেহালায় শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে পরিকাঠামো তৈরির পরিকল্পনা চলছে, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসতে পারবেন। অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের আগে প্রশাসনিক রদবদল নিয়ে দায়ের হওয়া মামলাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার