‘বাড়বে না সময়সীমা, ৪ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে’, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

জানিয়ে দেওয়া হয়েছে যে, ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নিয়েই দিনরাত বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিলি করতে হচ্ছে BLO-দের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসার তথা BLO-র মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নেপথ্যে একটাই কারণ কাজের অতিরিক্ত চাপ। সেই কারণেই অসুস্থ হয়ে যাচ্ছেন BLO-রা। এখনও পর্যন্ত রাজ্যে ২ BLO-র মৃত্যু হয়েছে। এ নিয়ে দিকে দিকে ক্ষোভ দেখাচ্ছেন BLO-র একাংশ। এদিকে প্রতিনিয়ত নতুন নতুন নির্দেশ আসছে কমিশনের Whatsapp গ্রুপে। যেখানে BLO-দের কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে, ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নিয়েই দিনরাত বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিলি করতে হচ্ছে BLO-দের। তাতেই কাজের অতিরিক্ত চাপের অভিযোগ করছেন BLO-রা। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিরোধী দলগুলিও। এর মধ্যে শুক্রবার আবারও SIR-এর ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার দিনক্ষণ স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন।

শুক্রবার (২১ নভেম্বর) জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সেখানেই জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলাশাসককে স্পষ্ট করে দিয়েছেন যে, বাড়তি চাপ থাকলেও কিছু করার নেই। বিএলও-দের সময়মতো কাজ শেষ করতেই হবে। নয়তো সমস্যা হবে। ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করা যাবে না। এমনকি বৈঠকে ২৫ নভেম্বর ডেডলাইনও বেধে দিয়েছে কমিশন। দিন কয়েক ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে BLO-দের অসুস্থতা এবং মৃত্যুর খবর আসতে শুরু করেছে। যেখানে দাবি করা হয়েছে, কাজের অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে। এত কাজ একদিনে শেষ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিবেক নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতির মধ্যে আবারও বিবেকহীনতার পরিচয় রাখল নির্বাচন কমিশন।

স্পষ্ট জানিয়ে দিল, SIR-এর কাজ শেষ করার কোনও বাড়তি সময় দেওয়া হবে না। ৪ ডিসেম্বরের আগেই শেষ করতে হবে কাজ। এদিকে শুধু কলকাতা নয়, ইতিমধ্যেই গুজরাত ও কেরল থেকেও BLO-র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানেও অতিরিক্ত কাজের চাপকে দায়ী করা হয়েছে। এছাড়াও কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে যে, অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হতে শুরু করেছেন বিএলও-রা। কারণ প্রতিদিনই নতুন নতুন নির্দেশ আসছে কমিশনের। এখন আবার নির্দেশ দেওয়া হয়েছে যে, শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। আর সবটাই একমাসের মধ্যে করে ফেলতে হবে। এছাড়াও এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়ি গিয়ে ছবিও তুলতে হবে BLO-দের, এটাও নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কাজের বাড়তি চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করছেন BLO-রা।

সেই কারণেই বিএলও-দের তরফে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। কিন্তু তাতেই কমিশন স্পষ্ট করেছেন যে, আগামী ২ সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন বিএলও-রা। তাঁদের বক্তব্য, এক একটি ফর্ম ডিজিটাইজড করতে সময় লাগছে ঘণ্টা খানেকের মতো। সেক্ষেত্রে এত কম সময়ে কাজ শেষ করা চ্যালেঞ্জিং। আজ বৈঠকেও নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ৪ ডিসেম্বরের বাইরে এক দিনও বাড়তি সময় দেওয়া হবে না BLO-দের।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১