শীতলকুচিতে বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন, তৃণমূলে যোগ দুই দাপুটে নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শীতলকুচি: বিজেপির শক্ত ঘাঁটিতে আবারও ভাঙন।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রাক্তন বুথ সভাপতির। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে সমস্ত রাজনৈতিক দল। কোচবিহার জেলার শীতলকুচিতে(Sitalkuchi) খুলি বৈঠকের মধ্য দিয়ে ভারথানায় বিজেপির ১৯২ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি এবং ২০১৮ সালের বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তিনি যোগদান করে জানান গত চার বছর ধরে কোন উন্নয়ন দেখা যায়নি বিজেপির তরফে। তারা খেটে খাওয়া মানুষ উন্নয়ন না পাওয়ার জেরে বিজেপি(BJP) ছেড়ে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে(TMC) যোগদান করলেন।

যদিও বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি নবীন বর্মন বলেন তৃণমূল মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দলে টানছেন। কিন্তু দূর্গা পূজার পর সকলেই দেখবেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।যোগদান করার অপেক্ষায় থাকবেন ভাঐরথানার মাটিতে। এই বিষয়ে স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক বলেন ,সামনেই একুশে জুলাই। তাকে সামনে রেখে এদিন ভাঐরথানার পার্শ্ববর্তী বুথে খুলি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই খুলি বৈঠক থেকে স্বইচ্ছায় প্রাক্তন বিজেপির বুথ সভাপতি এবং ২০১৮ সালের বিজেপির প্রার্থী জগদীশচন্দ্র সরকার তৃণমূলে যোগদান করলেন।

আগামী সময় আরো বেশি বেশি মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করবেন শুধু সময়ের অপেক্ষা। কারণ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উন্নয়নের সাথী হতে চাইছেন। বিজেপিতে থেকে কোন উন্নয়ন হবে না তা তারা বুঝতে পারছেন। তাই বিজেপির মোহ ভঙ্গ করে ঘাসফুল শিবিরের শরিক হচ্ছেন।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?