কোচিং ক্লাসে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ নাবালক, চাঞ্চল্য সিউড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। তারাও নাবালক। শনিবার ওই দুজন নাবালককে পেশ করা হয়েছিল বীরভূমের সিউড়িতে জুভেনাইল জাস্ট্রিস বোর্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে পক্সো আইনে চার ও ছ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় ,এক গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়েছিলেন তিনজন। শুক্রবার ওই কিশোরীকে বাকি দুজন কিশোর জানায় আটটার পরিবর্তে সকাল সাতটার সময় পড়াবেন শিক্ষক ।সেইমতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।

কিশোরী পরিবারের লোকজনকে সমস্ত বিষয়ে খুলে বলার পর সিউড়ি থানায় (Siuri P.S.)অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর আটক করা হয় ওই দুই নাবালকে(Minor Boy)। ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং সোমবার গোপন জবানবন্দি নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। দুই নাবালক কিভাবে এই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে যে কোচিং ক্লাসে এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই স্পটে দুই নাবালককে নিয়ে যাবে পুলিশ। ঘটনার পুন: নির্মাণ করানো হবে। ধৃত দুই নাবালককে শনিবার আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

জানা গেছে, যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই স্পট পুলিশ পরীক্ষা করেছে। ওই কোচিংয়ের(Coaching) মাস্টার মশাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ঘটনায় অতি দ্রুত পোক্সো আইনে যাতে ওই দুই নাবালকের সাজা হয় তার জন্য অতি দ্রুত আদালতে চার্জশিট পেশ করবে পুলিশ। প্রয়োজনে জেলে গিয়ে দুই নাবালকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে ওই দুই নাবালককে জেল থেকে যে স্পটে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে নিয়ে যেতে পারে পুলিশ।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা