আত্রাই খারিতে কঙ্কাল ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসার ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খারির পাশে প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার (Balirghat Municipality)পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল। সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই আন্দোলন সেতুর নিচে আত্রাই খারিতে একটি কঙ্কাল(Skeleton) ভেসে থাকতে দেখতে পান।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত সেখানে ভিড় জমে যায়। বিষয়টি জানানো হয় বালুরঘাট থানায়(Balurgaht P.S.)।

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে কিংবা সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি নকল, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ।আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান, সেতুর দিক থেকে আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেছেন তিনি। তবে সেটি আসল নাকি প্লাস্টিকের, তা তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, পুলিশি তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে।অন্যদিকে, ঘটনাস্থলে ছুটে আসা প্রত্যক্ষদর্শী দেবানন্দ পালও জানান, খারিতে ভেসে থাকা কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যু নেই।

তাই সেটি আসল কঙ্কাল না থার্মোকলের তৈরি, তা বলা কঠিন। পুলিশি তদন্তেই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছে আমজনতা। সীমান্তবর্তী এলাকায় বালুরঘাটে এই কঙ্কাল পাওয়া যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।পুলিশ কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ অফিসার নিশ্চিত হবে সেটি আসল কঙ্কাল কিনা। কঙ্কালটি পুরুষ বা মহিলার কিনা। কতদিন আগে মৃত্যু হয়েছে, সবটাই পরীক্ষার পর জানা যাবে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি