গাঁজা উদ্ধারে গিয়ে বাড়িতে হদিশ মিলল বাঙ্কারের, উদ্ধার টাকার পাহাড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে মজুত রয়েছে বিপুল পরিমাণে গাঁজা। এই খবর পেয়ে মেমারীর একটি বাড়িতে তল্লাশি করতে নামে পুলিশ। আর তখনই হদিশ মেলে বাঙ্কারের। এরমধ্যে থেকে উদ্ধার হয় বিপুল টাকার পাহাড় । ইতিমধ্যেই ওই বাড়িতে নিয়ে আনা হয়েছে টাকা গোনার মেশিন। এই ঘটনার সঙ্গে জড়িত একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারীর কৃষ্টি সিনেমাহলের পিছনের পাড়ায় অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দাফাঁস করলো মেমারী থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে ৪৭ কেজির বেশী গাঁজা ও প্রায় ৪২ লক্ষের মত নগদ টাকা। এখন চলছে টাকা গোনার কাজ। এই প্রসঙ্গে মেমারীর পুলিশ জানিয়েছেন,’  বাড়ির ভিতরে রয়েছে  সরু গলি। সেখানে মূলত  ছাগল রাখা থাকে । আর সেই জায়গা থেকে কয়েক পা এগোতেই বড় বড় দু’টি গাঁজার  বস্তা পড়ে থাকতে দেখা যায় । আশেপাশে ছড়ানো ছাগলে খাওয়ার জন্যে গাছের পাতা।তা সরাতেই চোখে পরে ছেটো ব্যাঙ্কারের।বাঙ্কারের উপরে লোহার ঢাকনা। কালো রঙের বড় ব্যাগ।তাতে থাক থাক করে সাজানো রয়েছে টাকার বান্ডিল।‘

 অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান,বাজেয়াপ্ত করা  দু’টি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের ‘পুরিয়া’ ছিল। আরেকটিতে এককেজি করে গাঁজা । ইতিমধ্যেই  বাড়িতে বিপুল সংখ্যাক গাঁজা রাখার অভিযোগে সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে।

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও