স্বল্প পোশাকে নাচতে রাজি না হওয়ায় মহিলা শিল্পীদের মারধর, গ্রেফতার ২

বরং শিল্পীরা কম সময় অনুষ্ঠান করে এবং পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়েছিল। এরপর ঝামেলা তুঙ্গে উঠলে ক্লাবের এক সদস্যের পা ভেঙে যায়। তাঁকে তড়িঘড়ি তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজারের ক্লাবে রাতভর চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বাইরে থেকে আনা হয়ে ছিল নৃত্যশিল্পীদের। যেখানে ছিলেন বেশকিছু মহিলা শিল্পীরাও। নাচের সময় তাঁদের পরনে ছিল সাধারণ পোশাক। কিন্তু তাতে কিছুতেই মন ভরছিল না পুরুষ ক্লাব সদস্যদের। এরপর রাতে মহিলা শিল্পীদের স্বল্প পোশাকে নাচার জন্য জোরাজুরি করেন ওই ক্লাবের সদস্যেরা। তাঁদের সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলা শিল্পীদের মারধর করতে শুরু করে ক্লাব সদস্যরা। এমন সাংঘাতিক ঘটনার পরেই পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। ইতিমধ্যেই দু’জন ক্লাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা অনুসন্ধান চলছে।

যদিও এ ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে ক্লাবের কর্তৃপক্ষরা। উল্টে ক্লাব সদস্যরা দাবি করেন, ‘মহিলা শিল্পীদের মোটেও অশ্লীল নাচের দাবি করেনি। বরং শিল্পীরা কম সময় অনুষ্ঠান করে এবং পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়েছিল। এরপর ঝামেলা তুঙ্গে উঠলে ক্লাবের এক সদস্যের পা ভেঙে যায়। তাঁকে তড়িঘড়ি তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি উল্টে দিয়েছে শিল্পীরা। জানিয়েছে তাঁরা স্বল্প পোশাকে নাচতে রাজি হননি বলে ক্লাব কর্তৃপক্ষরা তাঁদের মারধর করেছে।’

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকার বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন ক্লাবের সদস্যরা। তাতে বাদ যান নি মহিলা শিল্পীরাও এমনকী তাঁদের গ্রিন রুমে ঢুকে মারধর করা হয়। এক মহিলা শিল্পী জানিয়েছেন, তাঁদের সঙ্গে আয়োজকরা দু’ঘণ্টা নাচের চুক্তি করেছিল। কিন্তু তাঁদের জোর করে প্রায় পাঁচ ঘণ্টা নাচতে বাধ্য করা হয়। শেষের দিকে তাঁদের অল্প পোশাকে নাচার জন্যে জোরাজুরি করা হয় এবং অশ্লীল নাচতেও বলা হয়। কিন্তু তাঁরা রাজি না হওয়ায় শিল্পীদের মারধর শুরু করেন ক্লাবের সদস্যদের কয়েকজন। এমনকী ক্লাব সদস্যেরা শিল্পীদের আটকে রাখে বলেও অভিযোগ। তাঁদের ফোনও ভেঙে ফেলা হয়। এরপরে শিল্পীরা কোনক্রমে সেখান থেকে বেরিয়ে তাঁদের সংগঠনকে জানায়। এবং সংগঠনের লোকেরা নন্দকুমার থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজন সদস্যকে গ্রেফতার করেছে।  এই ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন বিএসএফইউ। বি এস এফ ইউর রাজ্য সভাপতি প্রবীণ পট্টনায়েক বলেন তাদের শিল্পী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজক কমিটিকে শিল্পীদের সম্মান এবং সম্ভ্রম রক্ষার আবেদন জানিয়েছেন। আগামী দিনে তাদের শিল্পী সংগঠন সমস্ত শিল্পীদের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে