বাবা স্মৃতিভ্রষ্ট, মায়ের হাতে ৩০০ টাকা দিয়ে স্টেশনে ফেলে পালাল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : বয়স হয়ে গিয়েছে বাবা-মায়ের। তার ওপর বাবা স্মৃতিভ্রষ্ট। তাই ছেলের সংসারে আর জায়গা হয়নি বৃদ্ধ বাবা মায়ের। নিজের সুবিধার্থে অসুস্থ বাবা মাকে স্টেশনে ফেলে যেতেও পিছপা হয়নি গুণধর ছেলে। একবার ঘুরে দেখারও প্রয়োজন বোধ করেনি বাবা-মাকে। এখানেই নচিকেতার বহুল প্রচলিত গান বৃদ্ধাশ্রম-র সঙ্গে বহু মিল। স্বামী-স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম। গানের কলিগুলো কানে আসলেই চোখ ভিজে ওঠে জলে। দক্ষিণ ২৪ পরগনার রায়চকে বাসিন্দা সত্তোর্দ্ধ গোবিন্দ পুরকাইত ও তাঁর স্ত্রী কমলা পুরকাইতের  ঠিকানা এখন স্টেশন।

জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মেই দিন যাপন করছেন ওই বৃদ্ধ দম্পতি। মায়ের হাতে মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর দিয়েই দায় সেরেছে ছেলে। ওই খাবার খেয়েই চলছে দিন। ওই বৃদ্ধ দম্পতির  কাছে থাকা টাকা ও মোবাইলও চুরি গিয়েছে। কেউ যদি একটু খাবার দেয়, সেটাই এখন সম্বল। প্ল্যাটফর্মের রেল যাত্রীদের দাবি, এই ধরনের অমানবিক সন্তানের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। প্রশাসনের উচিৎ ছেলের শাস্তির ব্যবস্থা করে দম্পতিকে  বাড়িতে ফিরিয়ে দেওয়া।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার রায়চকে বাসিন্দা সত্তোর্দ্ধ গোবিন্দ পুরকাইত ও তাঁর স্ত্রী কমলা পুরকাইত। স্মৃতিভ্রষ্ট হয়েছেন গোবিন্দ পুরকাইত। হাঁটাচলাও করতে পারেন না। স্টেশনেই প্লাস্টিক পেতে শুয়েছিলেন। অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের স্টেশনেই ফেলে গিয়েছে ছেলে। অসহায় অবস্থায় স্টেশনের প্লাটফর্মেই দিন যাপন করছেন বৃদ্ধ দম্পতি। আগামী দিন কীভাবে চলবে তা জানেন না।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের