পেনশন নিয়ে বিবাদ! বাবাকে খুনের অভিযোগে ধৃত ছেলে-পুত্রবধূ ও নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: নিজের বাবাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে বড় ছেলে ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের সময় সাহায্য করার জন্য পুত্রবধূকে ও গ্রেফতার করা হয়েছে। পেনশনের টাকা বাড়িতে না দেওয়ার কারণেই বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঘমুন্ডির মার্চা গ্রামে। মৃত বৃদ্ধের নাম পুসু রজক।

জানা গিয়েছে, সেন্ট্রাল কোল্ড ফিল্ড লিমিটেড এ চাকরি করতেন বছর সত্তরের পুসু রজক। বিগত কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন তিনি। তারপর থেকে প্রতিমাসে নির্দিষ্ট সময়ে টেনশন পেতেন। এই পেনশনের টাকা নিয়ে মাঝেমধ্যেই বড় ছেলে ইন্দ্রজিৎ রজকের সঙ্গে অশান্তি হতো বৃদ্ধের। সংসারে পেনশনের টাকা দেওয়া নিয়ে অশান্তি চলত। গত বৃহস্পতিবার পেনশনের টাকা নিয়ে বাবাকে কথা বলেছিল ছেলে। কথায় কথায় বিবাদ চরমে ওঠে। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এরপরেই ইন্দ্রজিতের স্ত্রী অঞ্জলির উস্কানিতে নাতি অসিত ও ইন্দ্রজিৎ বৃদ্ধের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। সে সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে জগন্নাথ। তিনিও গুরুতর যখন হন।

ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন বৃদ্ধ পুসু। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই ময়নতদন্তের জন্য বাগমুন্ডি থানার পুলিশ দেহ নিয়ে গিয়েছে। রাতেই অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে। শনিবার তিনজনকে পুরুলিয়া আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে ছেলে ও নাতির তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুত্রবধূ অঞ্জলিকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি