সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলায় গণপিটুনিতে মৃত্যু যুবকের। সোনারপুরে বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাটের আম্বেদকরনগরে ঘটনাটি ঘটে। মৃতের নাম গোপাল হালদার। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপাল-সহ তিন জন আম্বেদকরনগরের একটি বাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল বলে দাবি করা হয়েছে। বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে গোপালের সঙ্গে থাকা বাকি দু’জন সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। তবে গোপাল স্থানীয়দের হাতে ধরা পড়ে যান। এরপর তাঁকে ঘিরে মারধর শুরু হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে মারধরের জেরে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

কী কারণে ওই বাড়িতে হামলা চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার নেপথ্যে কয়েক বছর আগের একটি খুনের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। যে বাড়িতে হামলার ঘটনা ঘটে, তার মালিকের দাবি, কয়েক বছর আগে তাঁর ছেলে লালটু হাজরাকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় গোপাল হালদারের নামও জড়িয়েছিল অলে দাবি পরিবারের। ওই মামলায় তাঁকে সোনারপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল বলেও জানা গিয়েছে। গোপালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার