চমকে দিলেন সৌমিত্র, তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম

রাজনৈতিকমহলের একাংশের প্রশ্ন, এটা কি শুধুই সৌজন্য, না কি এর নেপথ্যে রয়েছে নতুন কোনও ইঙ্গিত? জল্পনা বাড়ল সৌমিত্রকে ঘিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর দলবদলের জল্পনা আরও বেড়ে গেল। অনেকেই ঘটনা দেখে মনে করছেন, তাঁর দল বদল এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। যে কোনও দিন তিনি গেরুয়া জার্সি ছুঁড়ে ফেলে দিয়ে গায়ে চড়িয়ে ফেলবেন ঘাসফুলের জার্সি। নজরে বাংলার(Bengal) বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ(BJP MP) সৌমিত্র খাঁ(Soumitra Khan)। লোকসভা নির্বাচনে তিনি ৬ হাজারেরও কম ভোটে জিতেছেন। সেই জয়লাভের পরে পরেই তিনি দলেরই রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন দলের খারাপ ফলের জন্য। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়। সেই থেকেই তীব্র জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে, যে খুব শীঘ্রই তিনি যোগ দিতে চলেছেন তৃণমূলে। আর এদিন অর্থাৎ মঙ্গলবার সেই তিনিই কিনা প্রকাশ্য রাস্তায় এক তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করে দল বদলের জল্পনাকে জোর হাওয়া দিয়ে দিলেন।

এদিন রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত একটি কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে দেখা হয় সৌমিত্রর। দেখা হওয়া মাত্রই প্রকাশ্যে ভবতারণের পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। করেন কুশল বিনিময়। পালটা সৌমিত্রকে আশীর্বাদ করেন ভবতারণও। আর এই ঘটনা নজরে আশতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিকমহলের একাংশের প্রশ্ন, এটা কি শুধুই সৌজন্য, না কি এর নেপথ্যে রয়েছে নতুন কোনও ইঙ্গিত? যদিও স্বয়ং সৌমিত্র খাঁ ও ওই তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তী অবশ্য এর মধ্যে কোনওরকম রাজনীতিত দেখতে নারাজ। সৌমিত্র জানিয়েছেন, ‘রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওঁর সঙ্গে একসময় রাজনীতি করেছি। আমার বয়জ্যেষ্ঠ। তাঁকে শ্রদ্ধা জানান আমার কাজ, আমি সেই কাজটাই করেছি।’ আবার ভবতারণ জানিয়েছেন, ‘সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই কর্মী ছিল। ২০১৪ সালে আমাদের দলের সাংসদ ছিল। তাঁর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। সেই সৌমিত্র খাঁয়ের সঙ্গে হঠাৎ করেই রতনপুর বাজারে সাক্ষাৎ হয়। সে আমায় প্রণাম করল, আমিও তাঁকে আশীর্বাদ করলাম।’

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?