নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর থেকেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে। কোথাও মুষলধারে কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাব কাটিয়ে স্বাভাবিকের পথে ফিরছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নিম্নচাপটি সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিসগড় সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। শক্তি ক্ষয়ের ফলে সেটি অতি গভীর নিম্নচাপের স্তর পেরিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে দুপুরের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও সকালেই বৃষ্টি থেমে যেতে পারে, আবার কোনও কোনও এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি থাকায় বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতি অবশ্য এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। আজ শনিবারও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে সিকিম লাগোয়া এলাকা এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেই শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে সেখানেও বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায়, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

তবে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় এখনই পুরোপুরি ঝুঁকি কাটছে না। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বেড়ে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হড়পা বান বা ‘ফ্ল্যাশ ফ্লাড’-এর আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। দিনের শুরুতে আকাশ মূলত মেঘলা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। অন্যদিকে, সমুদ্র উত্তাল থাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতিবেগ কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২