কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন দেশের দুই শীর্ষ সেনা আধিকারিকও। এই দুর্ঘটনার কথা জানিয়েছে কঙ্গোর সেনাবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বিমানটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে ফিরছিল। মাঝপথে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এরপর কিনশাসা থেকে প্রায় ২৬০ কিলোমিটার পূর্বে কেনজে এলাকায় সেটি ভেঙে পড়ে। বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই তিয়েন্দা, এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। তিয়েন্দে কঙ্গোর সামরিক আদালতের প্রধান ছিলেন। অন্যদিকে লিকুলিয়া ছিলেন দেশের সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল। তাঁদের সঙ্গে থাকা প্রতিনিধি দলের সদস্য এবং বিমানের কর্মীরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।কঙ্গোর সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিমানটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কঙ্গোয় অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক  কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুনঃ হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

উল্লেখ্য, পূর্ব কঙ্গোয় দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সেই পরিস্থিতির মধ্যেই এই দুর্ঘটনায় দুই শীর্ষ সামরিক আধিকাস্থিকর মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়