শক্তিক্ষয় নিম্নচাপের, অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন হবে দশমীর আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সূচনাতেই ছিল দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি বাংলার ওপরে খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও নতুন করে তৈরি হওয়া নিম্নচাপে ঘনাচ্ছে দুর্যোগ। নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে নবমীর রাত থেকে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, পুজোর আগে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের অনেক দূরে দক্ষিণ ওড়িশার গোপালপুর লাগোয়া এলাকা দিয়ে শনিবার পঞ্চমীর ভোরবেলাতেই স্থলভূমিতে ঢুকে পড়েছিল। অনেক দূরে অবস্থানের জন্য রাজ্যের উপর সরাসরি এই নিম্নচাপটির কোনও প্রভাব পড়েনি। ১ অক্টোবর মহানবমীর দিন বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের আরও কাছে আসবে বলেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ওই দিন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও দুই মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সকল জায়গায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

মঙ্গলবারই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে বুধবার নবমীর দিন উত্তর ও লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের গতিপ্রকৃতির ওপরে নির্ভর করবে বাংলায় কতটা দুর্যোগ পড়বে।পঞ্চমী ও ষষ্ঠীতে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে মাথায় নিয়েই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পঞ্চমীর মতো ষষ্ঠীতেও শহর কলকাতায় বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু জারি ছিল অস্বস্তিকর গরম। ঘামের জেরে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। বৃষ্টিতে না ভিজলেও ঘামে ভিজে শহরের মন্ডপে মন্ডপে প্রতিমা পরিদর্শন করেছে দর্শনার্থীরা। সপ্তমীতেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে খুশি আম বাঙালি।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির