বিষাদ-গ্লানি মুছুক সুখের পরশে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।নিজের ফেসবুকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

অভিষেক লিখেছেন, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সর্বস্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। নতুন বছরে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, নব-উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে।

তৃণমূলের কাছে এই দিনটি তাৎপর্যপূর্ণ। ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের জন্ম দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের শাসক দল ও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত তৃণমূল। ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পা দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্য জরিনা না কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এটি অত্যন্ত আবেগের দিন।

চলতি বছরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই তার আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব আলাদা। এই দিন থেকেই বিশেষ প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ময়দানে নামার প্রস্তুতি এই দিন থেকেই শুরু করতে চলেছে তৃণমূল।সংগঠনকে আরও শক্তিশালী করতে, দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুর, সবই স্পষ্ট হতে পারে এদিনের কর্মসূচিতে। ১-৭ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগের কাজ চলবে। বিধানসভা নির্বাচনের দিকে নজর দিয়ে প্রতিষ্ঠা দিবসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL