উৎসবের মাঝে ডিভিসি’র ছাড়া জলে দুর্যোগের আশঙ্কা, নবান্নে জরুরি বৈঠকে মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিভিসি’র জলে প্লাবনের আশঙ্কা। জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। হুগলি, পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলার জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব। রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। নিম্নচাপের জন্য উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় দুর্যোগ বাড়ার আশঙ্কা। জেলাশাসকদের বন্যা পরিস্থিতি তৈরি হলে তৎক্ষণাৎ নবান্নে জানানোর নির্দেশ। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি।

২০০মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি। ডি ভিসি ইতিমধ্যে জল ছেড়েছে। আবার নতুন করে বৃষ্টি হলে যদি জল ছাড়ে তাহলে বিভিন্ন জেলায় কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে বৈঠকে মুখ্য সচিব বিভিন্ন জেলার শাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে বর্তমানে কোন কোন জেলা প্লাবিত হয়েছে তার রিপোর্ট সংগ্রহ করেন মুখ্য সচিব। উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই সেখানে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় সে ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়েও ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিভিসি’ র এই জল না জানিয়ে ছাড়া বিষয়টি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ডিভিসি জল ছাড়ার কারণে উৎসবের মাঝে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ দক্ষিণে কমবে। কিন্তু উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং