চার ফুট উচ্চতা নিয়ে স্বপ্ন সফল, পড়ুয়াদের কাছে প্রিয় কলেজের সহকারী অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : শরীরের প্রতিবন্ধকতা কখনও শিক্ষিতের মাপকাঠি হতে পারে না। জ্ঞান অর্জন ও মেধা সকলের নিজের নিজের বিষয়।  এই দুইয়ের মিশেলেই তৈরি হয় আসল শিক্ষা। প্রতিবন্ধকতা কখনোই শিক্ষার পরি থেকে আটকে রাখতে পারে না। সেটাই প্রমাণ করেছেন কাটোয়ার অধ্যাপক সঞ্চয় মন্ডল। চার ফুটের হাইট হওয়ার কারণে একসময় উপভাষের শিকার হয়েছেন এই শিক্ষক। একাধিক কটুক্তিও করা হয়েছে তাঁকে। একসময় যাকে জোকার বলে কটাক্ষ করা হতো আজ সেই একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। বীরভূম জেলার মুরারই থানার ভাদীশ্বর গ্রামের সঞ্চয় মন্ডল নিজের পরিচয় তৈরি করেছেন। কোনও কটাক্ষই তাকে রুখে দিতে পারেনি। মানুষের ইচ্ছা শক্তি যে কতদূর তাকে নিয়ে যেতে পারে সেটাই প্রমাণ করেছেন সঞ্চয় মন্ডল।

জন্মগতভাবে তিনি বিশেষ সক্ষম। বয়সের তুলনায় উচ্চতা বাড়েনি। ছোট থেকেই নানা কটুক্তির শিকার হতে হয়েছে তাঁকে। কটুক্তি আর উপহাস শুনেই ছোটবেলা কেটেছে তাঁর। কিন্তু সেই গুলোই তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে। সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলেছেন তিনি। শিক্ষক দিবসের দিনে এমন শিক্ষককে শ্রদ্ধা জানাতে হয়। গত বছর সঞ্চয় কাটোয়ার চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগে যোগ দিয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের কাছে খুব কাছের হয়ে গিয়েছেন স্যার সঞ্চয়। ক্লাসের বাইরেও পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান ঘটানো হয়। কোন কিছু ভুল হলে তা ঠিক করে দেন। পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মতো মেশেন।

সঞ্চয়ের সহকর্মীরা জানিয়েছেন, তিনি বিশেষভাবে সক্ষম হলেও সকলের মতই সাধারণ ভাবেই চলেন তিনি। তার যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই। সঞ্চয় জানিয়েছেন, ছোটো থেকে অনেক কথা শুনতে হয়েছে। কষ্ট হয়েছে। কিন্তু থেমে যাননি। কোনও কিছুকে পাত্তা না দিয়ে এগিয়ে গিয়েছেন। তার পল পাচ্ছেন এখন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে