SSC পরীক্ষায় বসলেন ৯৩ শতাংশ চাকরিপ্রার্থী, নির্বিঘ্নেই সম্পন্ন পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বিঘ্নেই শেষ হয়েছে এসএসসি পরীক্ষা। এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে। রবিবার এসএসসি-র দ্বিতীয় দফার পরীক্ষার পরে এমন কথাই বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, দু দফায় শেষ হল এসএসসি পরীক্ষা। গত ৭ তারিখ যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অনেকেই বিশেষভাবে সক্ষম ছিল। তাঁদের জন্য আলাদা সময় দেওয়া হয়েছে। এবার ৯৩% আবেদনকারী পরীক্ষা দিয়েছে।

এসএসসি পরীক্ষায় দু দফাতেই ভিনরাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা দিতে। এই প্রসঙ্গে তিনি বলেন, ৭ সেপ্টেম্বর ৩১ হাজার বেশি ভিন রাজ্য থেকে পরীক্ষা দিয়েছে। ১৪ সেপ্টেম্বর  ১৩ হাজার ভিন রাজ্য় থেকে পরীক্ষা দিতে এসেছে। ৭ তারিখ ৩১ হাজার ৩৬২ জন বাইরে থেকে পরীক্ষা দিয়েছেন বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে পরীক্ষা। একেবরে নির্বিঘ্নে ও স্বচ্ছভাবে শেষ হয়েছে এসএসসি দ্বিতীয় দফার পরীক্ষা। তিনি আরও বলেছেন, এসএসসি ওয়েবসাইটে মডেল উত্তরপত্র দেওয়া হবে। মঙ্গলবার এই উত্তরপত্র দেওয়া হবে।

তিনি বলেন, এই প্রথম এসএসসির ওএমআরের প্রতিলিপি আবেদনকারীকে দেওয়া হয়েছে। অন্য রাজ্যে কাজ নেই।  ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে কোনও কাজ নেই। তাই বাংলায় আসছেন তাঁরা। প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা তিনি বলেছেন, মামলা করতে পারেন। প্রমাণহীন কিছু কথা ভাসিয়ে কারও উপকার হয়না। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এসএসসি সূত্রে খবর, প্রথম দফার পরীক্ষা তথা নবম ও দশম পরীক্ষাতে আবেদন করেছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৬ জন। কিন্তু পরীক্ষায় বসেছেন  ২ লক্ষ ৯৩ হাজার ১১২ জন। ৩৬৫৮ জন বিশেষভাবে সক্ষম ছিলেন। জানা গিয়েছে, নবম দশম শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূণ্যপদের জন্য প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রথম দফায় রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কলকাতার ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় দফায় পরীক্ষা হয়েছে ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে। তারমধ্যে ১৯টি কলকাতায়। এবার পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য