হাতে মাত্র কয়েক ঘণ্টা, SSC গ্রুপ ডি পরীক্ষায় বসার আগে একনজরে দেখে নিন জরুরি নিয়মাবলি

১ মার্চ হয়েছে গ্রুপ সি NIYIH পরীক্ষা, আর আজ রবিবার (৮ মার্চ) গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। দীর্ঘদিন ধরে আটকে ছিল SSC এই অশিক্ষক কর্মী নিয়োগ পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাচ্ছে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষা। ১ মার্চ হয়েছে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, আর আজ রবিবার (৮ মার্চ) গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। দীর্ঘদিন ধরে আটকে ছিল SSC এই শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা। সেই কারণে বহু প্রতীক্ষিত এই পরীক্ষার জন্যে প্রবল আগ্রহ দেখাচ্ছে পরীক্ষার্থীরা। গ্রুপ সি পরীক্ষার সময়েও সেই চিত্রটা দেখা গিয়েছে, দলে দলে পরীক্ষা হলে প্রবেশ করেছেন চাকরিপ্রার্থীরা। চোখে একরাশ স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছেন এবং হাসিমুখে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন। তেমনি আজ গ্রুপ ডি পরীক্ষাতেও একই চিত্র দেখা যাওয়ার কথা! বহু প্রতীক্ষিত এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার অনুষ্ঠিত হচ্ছে SSC গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

আজ বিভিন্ন রাজ্যের স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের গ্রুপ ডি-এর লিখিত পরীক্ষা। যার শূন্য পদ রয়েছে ৫৪৮৮ টি। রাজ্যজুড়ে প্রায় ১৭০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। তবে গ্রুপ সি থেকে গ্রুপ ডি পদে আবেদনের সংখ্যা বেশি, প্রায় আট লক্ষ নয় হাজারেরও বেশি প্রার্থী গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভিড়ের আশঙ্কা রয়েছে। আর কয়েক ঘন্টা বাকি পরীক্ষার, তার আগেই জেনে নিন, পরীক্ষায় কী কী নিয়ম মেনে চলতে হবে!

পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম সকাল ১০ টা। ঠিক ১১.৪৫ মিনিট পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ হয়ে যাবে। তাই সময়সীমা নির্দিষ্ট থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। SSC নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মতো SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষাতেও রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সেই কারণেই বেশ কয়েকটি কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্যে নির্দিষ্ট কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। বুট জুতো বা সম্পূর্ণ বন্ধ জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনও ধরনের অনিয়ম যাতে না হয় সেই কারণেই পরীক্ষার্থীদের জন্যে বিশেষ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

এবার ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত