আজই প্রকাশিত SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, কখন প্রকাশিত?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ। ওয়েবসাইটে এসএসসি-র চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে। ৩৪ বিষয়ের উত্তরপত্র আপলোড করবে SSC। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ সেপ্টেম্বর এসএসসি-র পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ৫৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে SSC-র একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলাফল। কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা জানা যাবে এদিন। এরপরেই হবে ইন্টারভিউ। শুক্রবার বিকেলের পরেই ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল।

জানা গিয়েছে, একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন। শুক্রবার এই ১২,৫১৪ জনের শুন্যপদের ফলপ্রকাশ করা হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই ফল প্রকাশের পর অঞ্চল অনুসারে ইন্টারভিউ নেওয়ার কাজ চলবে। ইন্টারভিউর আগে সকল নথি পরীক্ষা করে দেখা হবে। SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে সেই সকল পরীক্ষা নিরিক্ষা করে দেখা হবে। আগের বারের পরিস্থিতির মতো এবার যাতে না হয়, সেই জন্য সতর্ক রয়েছে কমিশন। প্রতি ১০০ শূন্য়পদের জন্য ১৬০ জনকে ডাকা হবে। জানা গিয়েছে, পরীক্ষার্থীরা নিজেরা জানতে পারবেন, কত নম্বর পেয়েছেন। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই ৬০-এর মধ্যে কত পেয়েছেন তা বিস্তারিত জানা যাবে।  প্রত্যেক পরীক্ষার্থী এই বিষয়ে জানতে পারবেন।

এদিনের ফলপ্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদিনের ফলাফল। এসএসসি সূত্রে খবর, প্রথম দফার পরীক্ষা তথা নবম ও দশম পরীক্ষাতে আবেদন করেছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৬ জন। কিন্তু পরীক্ষায় বসেছেন  ২ লক্ষ ৯৩ হাজার ১১২ জন। ৩৬৫৮ জন বিশেষভাবে সক্ষম ছিলেন। জানা গিয়েছে, নবম দশম শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূণ্যপদের জন্য প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন।

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা