একাদশ-দ্বাদশে চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু, কবে কাউন্সেলিং?

Share:

নিজস্ব প্রতিনিধি : একাদশ দ্বাদশের সফল প্রার্থীদের সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে মিলতে চলেছে সুপারিশপত্র। পাশাপাশি শুরু হচ্ছে কাউন্সিলিংও। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম পর্য়ায়ের কাউন্সিলিং হচ্ছে মঙ্গলবার। 

এসএসসি সূত্রে খবর, শূন্যপদ প্রায় ১২৪৪৫টি। বিষয়ভিত্তিক এবং জাতিভিত্তিক কোথায় কত শূন্য পদ রয়েছে তার তালিকা আগেই মিলেছে। সেই মতো কাউন্সিলিং পদ্ধতি শুরু হয়েছে। জানা যাচ্ছে মঙ্গল বুধবার প্রথম পর্যায়ে সাতটি বিষয়ে কাউন্সেলিং হবে। তারপরেই মঙ্গল এবং বুধবারে ১৭২ জন সফল প্রার্থীর হাতেই সুপারিশ পত্র তুলে দেওয়া হবে। এরপরে অতি দ্রুত একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এসএসসি সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় বারো হাজার প্রার্থীর নাম প্রকাশ করেছে এসএসসি। তারমধ্যে শূন্য পদ রয়েছে ১২৪৪৫টি। মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত তালিকা মেনিং শুরু হচ্ছে কাউন্সিলিং পদ্ধতি। প্রার্থীরা এবার ওপেন কাউন্সেলিং এর সুযোগ পাচ্ছে। তার কারণ স্কুলগুলোতে একাদশ দ্বাদশ ও নবম দশমীর বিষয় ভিত্তিক পোস্টগুলি আগাম বা পূর্ব নির্ধারিত কোন প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকছে না। চলতি বছরেই প্রথমবার ওপেন কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এরফলে মেধার ভিত্তিতে প্রথমে স্কুল বাছাই করার সুযোগ পাবেন প্রার্থীরা। চিঠি পাওয়ার পাশাপাশি কাউন্সিলিং পদ্ধতিও শুরু হয়ে গিয়েছে।

এসএসসি সূত্রের খবর, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসি-র নতুন ভবনে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এন্থ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, আগ্রোনমি, হিসাবশাস্ত্র ও শারীরবিদ্যা সহ মোট সাতটি বিষয়ে প্রার্থীদের কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে। এই বিষয়গুলিতে বাংলা, উর্দু, সাঁওতালি ও হিন্দি বিভাগের প্রার্থীরা অংশ নেবেন। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ২০০-র বেশি প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। একাদশ-দ্বাদশের এই কাউন্সিলিং শেষ হওয়ার পরে মধ্য শিক্ষাপর্ষদ তাঁদের নিয়োগপত্র দেবে। পাশাপাশি নবম দশমের ক্ষেত্রে ভেরিফিকেশন শুরু হবে মার্চে।

 

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু