উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

Share:

​নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি! নদিয়ার তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জ এলাকার ইতিহাস অনার্সের ছাত্র অঙ্কন দাসের এই বিপুল উচ্চতাই এখন চরম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর পরিবারের কাছে। বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজের এই ছাত্রের মা-বাবা দুজনেই তুলনামূলকভাবে দীর্ঘদেহী, কিন্তু সন্তানের এই ‘দৈত্যকায়’ কাঠামোর কারণে বাজারে উপযুক্ত পোশাকের অভাবে কার্যত কালঘাম ছুটছে তাঁদের। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যান্য সব পরিবারের মতো অঙ্কনের পরিবারও নতুন জামাকাপড়ের খোঁজে মেতেছেন। কিন্তু তেহট্ট মহকুমার এক বাজার থেকে অন্য বাজারে চষে বেড়িয়েও মিলছে না অঙ্কনের মাপে রেডিমেড পোশাক।

​লম্বা হওয়ার বিড়ম্বনা নিয়ে অঙ্কন বলেন, ‘শরীর অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। বাড়িতে এ-ঘর থেকে ও-ঘর যেতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। আর যানবাহনে যাতায়াতের কথা তো ছেড়েই দিলাম! বাসে সামনের সিটে হাঁটু আটকে যায়, সোজা হয়ে দাঁড়ানোর উপায় নেই—গেটের পাদানিতে ঝুলতে ঝুলতে যেতে হয়। ট্রেনের স্লিপার ক্লাসে রাতে শুলে প্রায় দুই ফুট পা বাইরে বেরিয়ে থাকে। নিজের তো কষ্ট হয়ই, অন্য যাত্রীদেরও সমস্যা হয়। সুবিধা বলতে শুধু একটাই—বাড়ির গাছের আম-জাম হাত বাড়িয়েই পেড়ে নিতে পারি! কী আর করা যাবে, ঈশ্বরের দান, মানিয়ে তো নিতেই হবে।’ ​অঙ্কনের তিথি দাস জানিয়েছেন, ‘এলাকায় আমাদের ছেলের মতো এত দীর্ঘদেহী আর কেউ আছে বলে মনে হয় না। গত কয়েক বছর ধরে ওর মাপে পোশাক খুঁজতে গিয়ে আমাদের নাভিশ্বাস উঠছে।’

তবে ​মধ্যবিত্ত এই পরিবারের পক্ষে এখন ছেলের পোশাক বানানোটাও বড় চ্যালেঞ্জিং বিষয়। দর্জির কাছে গেলে কাপড়ের ‘ডবল সিট’ কিনতে হচ্ছে, তার ওপর আকাশছোঁয়া মজুরি। অঙ্কনের বাবা অলোক দাস জানিয়েছেন, অনলাইন শপিংয়ের যুগে এখন দক্ষ দর্জির সংখ্যা এমনিতেই কম, আর যাঁরা আছেন তাঁদের কাছেও পুজোর আগে ব্যাপক ব্যস্ততা। ফলে অর্ডার দিলেও পুজোর আগে পোশাক হাতে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। তবে এই তীব্র উদ্বেগের মাঝে আশার আলো দেখাচ্ছেন স্থানীয় পোশাক ব্যবসায়ী গণপতি হীরা। তিনি আশ্বাস দিয়েছেন, অঙ্কনের সঠিক মাপ নিয়ে কারখানা থেকে বিশেষ অর্ডারে পুজোর আগেই পোশাক আনিয়ে দেবেন। 

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?