ড্রপ বক্স-টোল ফ্রি নম্বর, বিধানসভা ভোটে জনগণের মন বুঝতে একাধিক পদক্ষেপ বঙ্গ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই এসআইআর পর্ব চলায় বাংলার মানুষজনকে ব্যাপক হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয়েছে। আর তাতে জনসমর্থন তলানিতে পৌঁছে গিয়েছে। সেখানে বাংলার মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা বিজেপি যে মারাত্মক চাপে পড়ে গিয়েছে সেটা বোঝা গেল নয়া কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে। এবার জনগণের মন বুঝতে পথে নামতে চলল বঙ্গ–বিজেপি। আজ, শনিবার এই কর্মসূচির নাম ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই কর্মসূচির নাম—‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচি।

এদিকে এই কর্মসূচিতে নেমে জনতার পরামর্শ নিয়ে ইস্তেহার তৈরি করা হবে বলে জানিয়েছেন শমীক। আজ, শনিবার থেকে সেই যাত্রা শুরু হল। পশ্চিমবঙ্গে ১০০০টি জায়গায় থাকবে ড্রপ বক্স। যেখানে মানুষ তাঁদের পরামর্শ জমা দিতে পারবেন। এমনকী ফোন, চিঠি, ইমেল এবং কিউআর কোডের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন। যদিও এই পদ্ধতিতে কতটা সাফল্য মিলবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ এর আগে মিস কলের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানে নেমে ফ্লপ শো দেখতে হয় গেরুয়া শিবিরকে। এমনকী প্রধানমন্ত্রী জন ধন যোজনার মাধ্যমে শূন্য ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কর্মসূচিও ধাক্কা খায়। তারপর এই দুই কর্মসূচি এখন উঠে গিয়েছে। তাতে তেমন সাড়া মেলেনি।

অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে বাংলার কপালে তেমন কিছু জোটেনি। সেখানে রাজ্য বাজেটে কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং জোর ধাক্কা খেয়েছে বঙ্গ–বিজেপি। এই আবহে নয়া কর্মসূচি ঘোষণা করে হালে পানি পেতে চাইছে বলে মনে করা হচ্ছে। আজ সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘আমাদের সংকল্প পত্র (ইস্তেহার) যেন সর্বব্যাপী হয়, তাই সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। ২ কোটি ৩৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে পারে বিজেপি মনস্থির করেছে। তাই মানুষের পরামর্শ গ্রহণ করতে পশ্চিমবঙ্গের ১০০০টি জায়গায় থাকবে ড্রপ বক্স। এই কমিটির সকল সদস্য যাবে বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলায়।’‌

এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের সুফল ব্যাখ্যা করে ১০ হাজার চিঠি পৌঁছবে সমাজের নানা স্তরের মানুষের কাছে। এভাবেই সরাসরি তাঁদের পরামর্শ জানতে চাওয়া হবে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহের কাজ চলবে। অথচ সংগঠন যে দুর্বল সে কথা স্বীকার করেননি বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে শমীকের বক্তব্য, ‘১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ভ্রাম্যমাণ গাড়ি এই ড্রপ বক্স নিয়ে ঘুরবে। ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরের মাধ্যমে ইমেল আইডি, কিউআর কোড বা সরাসরি দলীয় দফতরে চিঠির মাধ্যমে মানুষ তাঁর মতামত জানাতে পারবেন। আমাদের লক্ষ্য বেকার শিক্ষিত যুবকদের চাকরি, আমাদের অনুরোধ শিল্পপতিদের কাছে যাঁরা শিল্পক্ষেত্রে বিনিয়োগ চাইছেন, আমরা পরামর্শ চাইছি।’‌

আবাসন প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্যের, বিনামূল্যে ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে