আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুটি পার্টি অফিস রয়েছে, এবার মধ্য কলকাতায় নয়া ভবন খুঁজতে মরিয়া বিজেপি, কেন এমন উদ্যোগ?‌

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। কিন্তু সংগঠন তো বুথস্তরে অত্যন্ত দুর্বল। তার উপর দক্ষিণ কলকাতায় অবস্থা আরও সঙ্গীন। এবার এই দক্ষিণ কলকাতায় সংগঠন এবং বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা তাপস রায়। যদিও এই তাপস রায় থাকেন উত্তর কলকাতায়। বিজেপিতে যাওয়ার পর উত্তর কলকাতা থেকে হেরেছেন তৃণমূল কংগ্রেসের কাছে। এবার দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়ে নতুন ভবন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে পড়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে বিজেপি। এই কর্মসূচির নাম—‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচি।

এদিকে বিজেপির দুটি অফিস এখন রয়েছে। এক, ৬, মুরলীধর সেন লেনের অফিস। এই অফিসটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভাড়া নিয়ে শুরু করেছিলেন। এখন তা থাকলেও সেটা আর রাজনীতির কাজে গুরুত্ব পায় না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সল্টলেকের সেক্টর ফাইভে পার্টির হেড কোয়ার্টার গড়ে ওঠে। তারপরও তেমন সাফল্য আসেনি। ওই বাড়িটিও ভাড়ায় নেওয়া হয়েছে। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মধ্য অথবা দক্ষিণ কলকাতায় নিজস্ব ভবন রাখতে হন্যে হয়ে খুঁজছে বিজেপি বলে সূত্রের খবর। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে দক্ষিণ কলকাতাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের গড়। এবার সেখানে লড়াই দিতে চাইছে পদ্মশিবির। তাই দক্ষিণ কলকাতায় একটু বড় ধরণের পার্টি অফিস খুঁজছে বিজেপি। দক্ষিণ কলকাতার বিধায়ক, সাংসদ সবই তৃণমূল কংগ্রেসের। এখানে বারবার হেরেছে বিজেপি। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেন, ‘‌তৃণমূলের সঙ্গে সম্মুখসমরে লড়াই করতে শহরের উপকণ্ঠে একটি পার্টি অফিস খোলার চেষ্টা করছে নেতৃত্ব। ঘাসফুল শিবিরের সঙ্গে পাল্লা দিতে সবার পছন্দ দক্ষিণ কলকাতার নিজস্ব ভবন। সেটা যদি না পাওয়া যায় তাহলে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বিকল্প অফিস গড়তে হবে আমাদের। সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার নির্বাচন পরিচালনার কাজ ওই অফিস থেকে করা যাবে।’‌ সেখান থেকেই মগজ ধোলাই করা হবে বলে সূত্রের খবর।

এছাড়া ধর্মতলার কাছে একটি অফিসের খোঁজ পেয়েছে বিজেপি। কিন্তু তার দামের সঙ্গে সহমত হতে পারছেন না বঙ্গ–বিজেপি নেতৃত্ব। তবে এখনও সেটা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রের খবর। বিজেপির ওই নেতার বক্তব্য, ‘‌রাজ্যজুড়ে পার্টির আকার ক্রমাগত বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের প্রত্যেকটি সাংগঠনিক জেলায় নিজস্ব পার্টি অফিস তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সেখানে দলের প্রধান কার্যালয়ের অবস্থা এখন সবচেয়ে খারাপ। তাই কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আমরা ধর্মতলার আশপাশে অথবা দক্ষিণ কলকাতায় নয়া অফিস খুঁজছি। রাজ্য বিজেপি চাইছে ভাড়ার বদলে অফিস কিনে নিতে।’‌

Published by:

Share Link:

More Releted News:

Auto Draft

গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে সর্বদলীয় বৈঠক মালদা প্রশাসনের, কী কী নিয়ে প্রবেশ করা যাবে জানানো হল তা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ