রাজ্যের স্কুলগুলিতে ভর্তির জন্য শুক্র থেকে শুরু ফর্ম বিলি

১৬ ডিসেম্বর (December) থেকে ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি স্কুলগুলিতে (School) ভর্তির (Admission) জন্য লটারির (Lottery) ফর্ম (Form) দেওয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ শুক্রবার থেকে। ১৬ ডিসেম্বর (December) থেকে ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রাজ্য শিক্ষা দফতরের (State Education Department) তরফে মেমোরেন্ডাম (Memorandum) বা স্মারক লিপি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

রাজ্য শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে (State Education Department), কোনও পড়ুয়াকে স্কুলে ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সমস্ত পড়ুয়াকে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে ১৬ ডিসেম্বর থেকে ভর্তির জন্য লটারির (Lottery) ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ২০ তারিখ পর্যন্ত ফর্ম বিলির প্রক্রিয়া শেষ হলে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লটারি করতে হবে। আরও জানানো হয়েছে, লটারিতে নাম ওঠা ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে।

অন্যদিকে যে পড়ুয়াদের লটারিতে নাম উঠবে না তাদেরকে স্থানীয় ডিআই-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ডিআই লটারিতে নাম না ওঠা সংশ্লিষ্ট পড়ুয়ার ভর্তি সুনিশ্চিত করবে। গোটা ভর্তি প্রক্রিয়া সরকারের জারি করা করোনা বিধি মেনে করতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত রাজ্যের সরকারি স্কুলশিক্ষার মান কেমন জায়গায় রয়েছে তা পরখ করতে চলতি সপ্তাহে শুরু হয়েছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে (State Achievement Survey)। এর আগে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (National Achievement Survey) অনুযায়ী দেশের মধ্যে নবম স্কুলশিক্ষায় নবম জায়গায় রয়েছে বাংলা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি