শ্বেত হস্তির মতো দাপাচ্ছেন রাজ্যপাল: ব্রাত্য বসু

এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করা হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক রাজ্যের শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু। সাম্প্রতিক কালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বেশ কিছু পদক্ষেপে তিনি রীতিমত ক্ষুব্ধ। বললেন, শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল (GOVERNOR)।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল। এর মধ্যে একই দিনে দু’বার গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তবে তার আগে জানাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষা দফতরকে। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যপাল নিজের মর্জিমাফিক কাজ করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরছেন। আরও বলেন, শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন ওঁ। বলেন, শিক্ষাব্যবস্থায় রাজ্যপালের একক নিয়ন্ত্রণ মানা হবে না। আরও বলেন, বর্তমান রাজ্যপাল নিজের খুশি মতো উপাচার্য নিয়োগ করছেন। অথচ কাকে নিয়োগ করা হচ্ছে তা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে জানানো হচ্ছে না।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করা হোক। ১০ মাস সেই বিল আটকে রাখা হয়েছে। রাজ্যপালের উদ্দেশ্যে তাঁর বার্তা, হয় সই করুন না হলে ফেরৎ পাঠান। আবার বিধানসভা থেকে বিল পাঠানো হবে। তিনি বলেন, দু’ সপ্তাহের বেশি বিল আটকে রাখা যায় না। 

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার