বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা, ঘোষণা করলেন নতুন প্রকল্পও

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পও নিয়ে এলেন তিনি। আর এটাই বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। এমনকী সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সবটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে খবর।

এদিকে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প কী?‌ সেটা হল, ক্ষমতায় ফিরে আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১–৪০ বছর বয়সের মাধ্যমিক পাশ যুবক–যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল।

অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। একই সঙ্গে বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন মাসিক ১৭০০ টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই এই টাকা পাবেন মহিলারা। অন্তবর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। ১০০০ টাকা করে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার।

এছাড়া ডিএ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। তার ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন। একইসঙ্গে এদিন অন্তর্বর্তী বাজেটে সপ্তম পে কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। সুতরাং এককথায় জনমোহিনী বাজেট বলে উল্লেখ করা হচ্ছে। কারণ এবার থেকে সুইগি, জ্যোম্যাটোর ডেলিভারি বয়দের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। নির্বাচনের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। সমস্ত সামাজিক প্রকল্পে ব্যাপক বরাদ্দ করার জেরে খুশি সবস্তরের যুব থেকে মহিলারা।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা