প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। রোহিঙ্গারা এখানে এসে বসবাস করছে। এই অভিযোগ বারবার তুলেছেন বিজেপির নেতা–মন্ত্রীরা। এই রাজ্যে ক্ষমতায় এলে এগুলি কড়া হাতে দেখা হবে এবং দেশের যারা বাসিন্দা নয় তাদের বের করে দেওয়া হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে এসে অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করার কথা বলেছিলেন। এবার রাজ্যে পালাবদল হতেই সেই কথা রাখতে চলেছে বিজেপি। যা নিয়ে এখন অনুপ্রবেশকারীদের মধ্যে তুমুল আতঙ্ক তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে এবার অনুপ্রবেশকারীদের থাকার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ এসে পৌঁছেছে বঙ্গে। আর অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। বেআইনিভাবে বসবাসকারী বিদেশিদের রাখার জন্যও ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশই রাজ্যের সমস্ত জেলাশাসকদের বিজ্ঞপ্তি হিসাবে পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর। যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে। এই কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে ডিটেক্ট–ডিলিট–ডিপোর্ট ফর্মুলাতেই কাজ হতে চলেছে। রাজ্যের নবগঠিত বিজেপি সরকার এবার শুরু করতে চলেছে ডিপোর্ট করা বা সীমান্ত পার করে নিজের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরির নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেলেই তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ওই হোল্ডিং সেন্টারে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, কেন্দ্রের আইন এবার রাজ্যে বলবৎ করা হবে এবং অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

তাছাড়া যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাজ্যে সংশোধনাগার থেকে যেসব অনুপ্রবেশকারী ছাড়া পাবে তাদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে।

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি-মোদির সমর্থক,’ ফের ডিগবাজি রচনার

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে