বাংলায় গড়ে উঠছে ১০ তলা ক্যানসার হাব, ১০০ কোটির বেশি প্রকল্পে মিলবে অত্যাধুনিক চিকিৎসা

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ রোগ ক্যানসার। এই নিয়ে মানুষজন চিন্তাও করেন। আবার এই রোগে আক্রান্ত হলে খরচের কথা ভেবে হাপিত্যেশও করেন। এবার সেই চিন্তা থেকে মুক্তি মিলতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে বাংলাতেই এবার অত্যাধুনিক ক্যানসার হাব গড়ে উঠতে চলেছে। সুতরাং ক্যানসার রোগীদের আর ভিনরাজ্যে যেতে হবে না চিকিৎসার জন্য। আগামী এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে সরকারি পরিকাঠামোয় বাংলার নতুন ১০ তলা ক্যানসার হাব। এই কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকরা। এই ক্যানসার হাবে রোগীরা চিকিৎসা পরিষেবা নিয়ে একদিনেই বাড়ি ফিরতে পারবেন। খুব প্রয়োজন ছাড়া হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হবে না বলে খবর।

এদিকে আউটডোর ভিত্তিক পরিষেবা যেমন থাকবে তেমন থাকবে ইনডোর বা আইপিডি পরিষেবাও। এখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিকাঠামো। ক্যানসার হাব ভবনের প্রথম দুটি তলায় আউটডোর ও রেডিওথেরাপি পরিষেবা শুরু হবে। বাকি আট তলায় নানা চিকিৎসা পরিষেবা, ভর্তি থাকা থেকে শুরু করে ইনডোর, ডে কেয়ার, কেমোথেরাপির পুরো ইউনিট থাকবে। একই ছাতার তলায় অঙ্গভিত্তিক পৃথক আউটডোর, ফুসফুস ক্যানসার, হেড অ্যান্ড নেক, সার্ভাইক্যাল, মাসকিউলোস্কেলিটাল—সব ক্ষেত্রেই থাকছে পৃথক পৃথক ওপিডি। ক্যানসার চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে হবে বলে স্বপ্ন দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে নয়া ক্যানসার হাবের চেয়ারম্যান ডা. অলোক ঘোষ দস্তিদার জানান, এই ক্যানসার হাবের ওপিডি চালু হচ্ছে এপ্রিল মাস থেকে। প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়ে গিয়েছে। পূর্ব ভারতে এই প্রথম কোনও সরকারি চিকিৎসা কেন্দ্রে বসছে অত্যাধুনিক ব্র‌্যাকিথেরাপি মেশিন। এই পদ্ধতিতে ক্যানসার টিউমারের একদম কাছে রেডিয়েশন দিয়ে ক্যানসার কোষ ধ্বংস করা হয়। রেডিওথেরাপিরও সমস্ত মেশিন ইতিমধ্যেই চলে এসেছে। আর এসএসকেএম হাসপাতালের বিপরীতে জিপ্লাস নাইন এই ক্যানসার হাবে থাকছে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা। এই বিষয়ে ডা. অলোক ঘোষ দস্তিদার জানান, একই ছাদের তলায় অত্যাধুনিক রেডিওথেরাপি, উচ্চতর কেমোথেরাপি, এক্সপার্ট মেডিক্যাল অঙ্কোলজি বাংলায় এই প্রথম।

এছাড়া ক্যানসারের আধুনিক যন্ত্রপাতিতেই রাজ্যের খরচ প্রায় ৭৫ কোটি টাকা। দুটি লাইন্যাকের দামই সাড়ে ২৬ কোটি টাকা করে। সিটি সিম্যুলেটরের দাম প্রায় সওয়া ৬ কোটি, ব্র্যাকিথেরাপির সওয়া ৪ কোটি। সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজ মিলিয়ে আরও ১৮–২০ কোটি খরচ হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রকল্পের খরচ ছুঁয়েছে প্রায় ১০০ কোটি টাকা। নয়া ক্যানসার হাবে থাকছে অঙ্কো প্যাথোলজি বিভাগ। বায়োপসি, এফএনএসি, হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, টিউমার মার্কার টেস্ট হবে এই ক্যানসার হাবে। তবে প্যাথোলজিতে ডিএম কোর্স চালু করা হবে। একইসঙ্গে থাকছে প্যালিয়েটিভ কেয়ার।

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা