রাজ্যে শীর্ষ নেতাদের জন্যই ভরাডুবি, সুকান্তদের নিশানা অনুপমের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফল হওয়ায় ফের মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। এই ফলাফলের জন্য রাজ্যের শীর্ষস্থানীয় নেতাদেরই কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর মতে, রাজ্যে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের কারণেই বিজেপির এই ভরাডুবি। 

সোমবার পুরনো একটি মামলায় হাজিরা দিতে বোলপুর আদালতে এসেছিলেন অনুপম হাজরা। তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়ে অনুপম হাজরা জানান, ‘আমি তো বলেছিলাম, বিজেপি দুই অঙ্কের ঘরে পৌঁছোবে কিনা সন্দেহ। কোনও রকমে টেনেটুনে দুই অঙ্কে পৌঁছোল। হারের মূল কারণ হল পুরনো লোককে নামানো হয়নি। বোলপুর, বীরভূম, আসানসোল, পূর্ব বর্ধমান, যাদবপুর, বাঁকুড়ায় বিজেপির পুরনো কর্মীরা বসে থেকেছেন। কেউ যোগাযোগই করেনি তাঁদের সঙ্গে।‘

একইসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র বদল নিয়েও মুখ খুলেছেন অনুপম। এই প্রসঙ্গে তিনি জানান, যে মানুষ যেখানে জিতে আসে, তাঁকে কখনও বদলাতে নেই। দিলীপদাকে কেন অন্য জায়গা দেওয়া হল বুঝলাম না। দিলীপদাকে তো ধরে বেঁধে হারানো হয়েছে বলে মনে হচ্ছে।‘ পাশাপাশি বিজেপির প্রাক্তন সাংসদ জানান, ‘যে দুতিন জন বঙ্গ বিজেপি চালান, তাঁদের জন্যই এই ফলাফল হয়েছে। বছরের পর বছর বিজেপি হারবে আর প্রতিবারই বলবে পরের বার ভালো করব। এই থিওরি থামাতে হবে। সল্টলেকে বঙ্গ বিজেপির অফিসে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে। দুতিন জন এসি রুমের মধ্যে বসে থাকেন সারা বছর। ঘুঘুর বাসা ভেঙে বুথে লোক তৈরি করতে হবে।‘ উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে কমে দাঁড়ায় ১২-তে। রাজ্যে বিজেপির ফল খারাপ নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে। এরইমধ্যে প্রাক্তন সাংসদের ক্ষোভ প্রকাশ গেরুয়া শিবিরে যে অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। এর আগেও রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল অনুপমকে।  

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার