শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা নয়, পশ্চিমবঙ্গও হবে রাজ্যের নাম। আজ, সোমবার সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি সেই দিকে একধাপ এগিয়ে রাজ্য বিধানসভায় বিল পাস করিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। প্রশাসনিক প্রয়োজনে রাজ্যের নাম বদলের চিন্তাভাবনা দীর্ঘদিনের। কারণ, সব রাজ্যের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলির নাম ধরে ধরে বলার সুযোগ দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গেলর ডাক আসে সবার শেষে। একে দীর্ঘ অপেক্ষা, তার উপর প্রথম দিকের বক্তারা বেশি সময় নিয়ে ফেলায় শেষের বক্তাদের নির্ধারিত সময় কমে যায়।

আরও পডুন: এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

তাই বাম আমলে সেই নাম বদলের চেষ্টা করা হলেও ব্যর্থ হোন। একই ফল পায় তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্য বিধানসভায় বিল পাস করা হলেও রাজ্যের নাম বদলে সায় দেয়নি কেন্দ্র। তাই সেই বিলে সই করেনি রাষ্ট্রপতি। রাজ্যে পালাবদল হয়েছে। নতুন বিজেপি সরকার কী ভাবছে রাজ্যের নাম নিয়ে? এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এখন থেকে আর কোনও ওয়েস্টবেঙ্গল, কোনও বাংলা, কোনও পশ্চিমবাংলা নয়। এ বার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে (রাজ্যের)। ইংরেজিতেও রাজ্যের নাম ওয়েস্টবেঙ্গলের পরিবর্তে পশ্চিমবঙ্গ লেখা হবে। আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। ওয়েস্টবেঙ্গলের বদলে শুধু বাংলা করলে সে দিন যাঁরা শহিদ হয়েছিলেন, রক্তস্নান করেছিলেন, তাঁদের অবদান বিস্মৃত হয়ে যাব।’

শমীকবাবু আরও জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাসের সঙ্গে এই নামের সম্পর্ক রয়েছে। তাই একমাত্র এই নামই যাতে থাকে, তার জন‍্য বিল আনা হচ্ছে আসন্ন অধিবেশনেই।’ কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে আগে বিধানসভায় সেটি বিল এনে পাস করাতে হয়। সেই কাজই করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের