কুমাতা! ভাত খেতে চাওয়ায় প্রতিবন্ধী ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসালেন স‍ৎ মা

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক বাংলা সিনেমায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অনামিকা সাহা। সেখানে হামেশাই দেখা গিয়েছে প্রসেনজিতকে দুটো ভাত খেতে দেননি অনামিকা। খাবার চাইলেই তাঁকে গালিগালাজ করে অপমান করেছেন। সিনেমার সেই চিত্রই যেন এবার রূপ নিল বাস্তবে। এখানেও ঘটনার নায়ক প্রসেনজিৎ, তবে তাঁর পদবী রায়। বয়স মাত্র ২৩। প্রসেনজিৎ একজন প্রতিবন্ধী(Handicapped) যুবক। তাঁর অপরাধ, সে দুটি ভাত খেতে চেয়েছিল। সেই চাওয়াই কাল হয়ে নেমে এল তাঁর জীবনে। ভাত খাওয়ার আবদার করতেই প্রতিবন্ধী ছেলেটিকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন সৎ মা পিঙ্কি রায়।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড, তৈরির পর আইসক্রিমের কাঠি চুষছেন কর্মী, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) বাহাদুর পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর প্রসেনজিতের বাবা নরেশ চন্দ্র রায় পিঙ্কি নামক ওই মহিলাকে বিয়ে করেন। কিন্তু প্রসেনজিতের প্রতি পিঙ্কির আচরণ ছিল চিরাচরিত সৎ মায়েদের মতোই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকে প্রসেনজিতের উপর নানাভাবে অত্যাচার করতেন পিঙ্কি। এই নিয়ে প্রসেনজিৎ তাঁর বাবা নরেশকে একাধিকবার অভিযোগও জানায়। কিন্তু নরেশ কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন, তাই তাঁর পক্ষে কিছু করা সম্ভব হয়নি। এদিন বৃহস্পতিবার দুপুরে প্রসেনজিৎ খিদের জ্বালায় সৎ মা পিঙ্কির কাছে ভাত চান। তখনই পিঙ্কি তাঁকে মারধর করা শুরু করেন। মারধরের পরও থেমে না গিয়ে তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিতের মাথায় কোপ মারেন।

আরও পড়ুনঃ সাবধান! ভুলেও কিনবেন না Redmi A4 5G, এই সংস্থার ৫জি পরিষেবা পাবেন না

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রসেনজিৎ। গুরুতর আহত অবস্থায় তাঁকে জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও জানা গিয়েছে, শুধু ধারালো অস্ত্রের কোপ মেরেই ক্ষান্ত হননি পিঙ্কি, সৎ ছেলের মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে মারার চেষ্টাও করেন অভিযুক্ত মহিলা। এরপর ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করেন পিঙ্কি কিন্তু তাঁকে ইতিমধ্যেই আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। আপাতত হাসপাতালে প্রসেনজিতের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের