চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিলিগুড়িতে ধরা পড়ল আরও এক কেএলও জঙ্গি

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের এসটিএফ(STF) আবারও সাফল্যের মুখ দেখল শিলিগুড়িতে। শুক্রবার গভীর রাতে তাঁরা শিলিগুড়িতে(Siliguri) থেকেই আরও এক কেএলও(KLO) জঙ্গিকে ধরতে সমর্থ হল। এর আগেই শিলিগুড়ি থেকেই ধৃত আরও এক কেএলও জঙ্গিকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেই এই জঙ্গির সন্ধান পাওয়া গিয়েছে বলে শনিবার দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া(Phnasidewa) ব্লকের কান্তিদেওয়া থেকে রাজ্য পুলিশের এসটিএফ বা স্পেশ্যাল টাস্ক ফোর্স(Special Task Force) এই জঙ্গিকে ধরতে সমর্থ হয়। ধৃত জঙ্গির নাম মৃণাল বর্মন(Mrinal Burman)। এদিনই তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা মৃণাল আদতে অসমের বাসিন্দা। সে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গেনাইজেশনের জঙ্গিদের কাছে টাকাপয়সা ও অর্থ পৌঁছে দিত বলে জানা গিয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে এসটিএফ শিলিগুড়ির খালপাড় এলাকা থেকে অবিনাশ রায় নামে এক কেএলও জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জেরা করেই মৃণালের সন্ধান পাওয়া গিয়েছে বলে এদিন পুলিশের তরফে জানানো হয়েছে। সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় বেশ কিছু কেএলও জঙ্গি লুকিয়ে আছে। পুলিশ এখন তাঁদের সন্ধান শুরু করেছে। রাজ্য গোয়েন্দা দফতরের মাধ্যমে খবর এসেছিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে ঘাঁটি গেড়ে বেশ কিছু কেএল জঙ্গি উত্তরবঙ্গে বড়সড় নাশকতা চালানোর চেষ্টা করছে। সেই ঘটনার তদন্তে নেমেই একে একে দুই কেএলও জঙ্গিকে ধরতে সমর্থ হল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশের আশা আগামিদিনে আরও বেশ কিছু কেএলও জঙ্গি শিলিগুড়ি ও আশেপাশের এলাকা থেকে ধরা পড়তে পারে। তবে শিলিগুড়ি ও তার আশেপাশের এলাকা থেকে পর পর দুই দিন দুইজন কেএলও জঙ্গি ধরা পড়ায় শহরে কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ