মাত্র পাঁচ মিনিটের ঝড়, তছনছ হয়ে গেল মথুরাপুরের একাধিক বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে  আচমকাই পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে হাজার হাজার বাড়ি। জানা গিয়েছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকে শুরু হয় ঝোড়ো হাওয়া।  আর তাতে খানিক স্বস্তি পেলেও তা যে বিপদে পরিণত হয়।

ইতিমধ্যেই খবর খেয়ে  শুক্রবার সকালে ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। ত্রিপল ও কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাময়িক সাহায্য করেছেন তিনি।   স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই আবহাওয়া বদল হতে  শুরু হয়। শুক্রবার সকালে মাত্র পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকের  একের পর এক বাড়ি।

উল্লেখ্য, এদিনের এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদী পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়ি। কোনওবাড়ির চাল উড়ে গিয়েছে। কোনও বাড়ি ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রবল দুর্ভোগের শিকার হল স্থানীয় বাসিন্দারা। তবে স্বস্তির বিষয় এই ঘটনার জেরে কোন প্রাণহানি হয়নি। অন্যদিকে এদিনের এই ঘটনার পরেই স্থানীয়রা সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে সরকারের তরফ থেকে এখন এই বিষয় কোণ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?