এই মুহূর্তে

রং খেলে স্নান করতে নেমে তারকেশ্বরের দুধ পুকুরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর: দোলের দিন দুপুরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল হুগলি জেলার তারকেশ্বরে। তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দশম শ্রেণীর এক ছাত্র ।ওই ছাত্রের নাম চঞ্চল ঘোষ ।৪ ঘন্টা ধরে তল্লাশি চালালেও দোলের দিন সন্ধ্যে পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বন্ধুদের সঙ্গে রং মেখে তারকেশ্বর মন্দিরের সংলগ্ন দুধ পুকুরে (Dudhpukur)স্নান করতে নামেন ওই ছাত্র। আচমকাই সে পুকুরে তলিয়ে যায়।

বিষয়টি লক্ষ্য করে তার সঙ্গে থাকা বন্ধুরা। তারাই প্রথমে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল তার খোঁজ মেলে নি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও ওই ছাত্রের সন্ধান মেলেনি। পুকুরের জল থেকে। ওই ছাত্র তারকেশ্বরের ভঞ্জিপুর গ্রামের বাসিন্দা। ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের দশম শ্রেণী ছাত্র সে। কি করে ওই ছাত্র জলে ডুবে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তাঁর সঙ্গে থাকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ছাত্র সাঁতার জানতো কিনা তা পুলিশ জানার চেষ্টা করছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই ছাত্রের বাবা-মা। ছেলেকে ফিরে পাওয়ার জন্য তারকেশ্বরের মন্দিরের সামনে প্রার্থনা শুরু করেছেন বাবা ও মা। প্রচুর মানুষের ভিড় হয় দুধপুকুরের ঘাটে।স্থানীয় থানার উদ্যোগে চন্দননগর থেকে ডুবুরি নিয়ে এসে নামানো হয় পুকুরের জলে। কিন্তু তারাও ওই নিখোঁজ ছাত্রকে খুঁজে পাননি। এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte