অধ্যাপকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষোভ কলকাতা মেডিক্যাল কলেজে, চাপের মুখে পদত্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিক্যাল কলেজে এক অধ্যাপকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করলেন পড়ুয়ারা। তার অপসারণের দাবিতে শুক্রবার দুপুর থেকে হাসপাতাল চত্বরে দেখা দেয় বিক্ষোভ। প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের অনেকেই। অভিযোগ, ওই অধ্যাপক এক ছাত্রীর সঙ্গে অসভ্যতা করেছেন। অশালীনভাবে তাকে স্পর্শ করেছেন। শুধু তাই নয়, ক্লাসের বাইরে এবং ক্লাসের ভিতর উভয় স্থানে তিনি ছাত্রীকে হেনস্থা করেছেন। এখনও পর্যন্ত এই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অ্যানাটমি বিভাগের ওই অধ্যাপক শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন।   

হাসপাতাল সূত্রে খবর বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অশালীন আচরণের ও অভিযোগ নিয়ে ওই প্রথম বর্ষের ছাত্রী কলেজের ইউনিয়নের দ্বারস্থ হন। ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা গোটা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। তাঁরা অবিলম্বে ওই অভিযুক্ত অধ্যাপকের অপসারণের দাবি করতে থাকে। যদিও কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। প্রিন্সিপাল জানিয়েছেন তিনি সম্পূর্ণ বিষয়টি শুনে তারপরে মন্তব্য করবেন।

ছাত্র-ছাত্রীরা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। তাদের দাবি, আগেও ওই অধ্যাপকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে এসেছে। প্রতিবছরই কোনও না কোনও প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটান তিনি। কিন্তু বহুবার এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি। অভিযোগের আঙুল উঠেছে এক মহিলা অধ্যাপকের বিরুদ্ধেও।

তাদের অভিযোগ, প্রথম বর্ষের ওই ছাত্রী ইউনিয়নে জানানোর আগে এই বিষয়টি ওই মহিলা অধ্যাপককে জানিয়েছিলেন। কিন্তু তিনি ছাত্রীকে সাহায্য না করে বরং অভিযুক্ত অধ্যাপককেই আড়াল করার চেষ্টা করেছিলেন। ছাত্রীকে নিদান দিয়েছিলেন  পেছনদিকের বেঞ্চে অধ্যাপকের নজরের বাইরে বসার। ওই মহিলা অধ্যাপককেও অবিলম্বে নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। এছাড়াও অভিযুক্ত বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভ্যন্তরীন তদন্ত কমিটি গড়ে অনুসন্ধানের দাবিও জানানো হয়েছে। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন অভিযুক্ত অধ্যাপক।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট