কালনায় রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে অসুস্থ বহু

ফের রাজ্যে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল। পূর্ব বর্ধমান জেলার কালনায় জগন্নাথ দেবের রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে অসুস্থ বহু দর্শনার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল। পূর্ব বর্ধমান জেলার কালনায় জগন্নাথ দেবের রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়লেন বহু দর্শনার্থী। অতিরিক্ত ভিড়ের জেরে ঘটনাস্থলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের মহারাজার প্রতিষ্ঠিত রথ দেখতে প্রতিবছর এলাকার মানুষ ভিড় জমান। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার কালনায় জগন্নাথ দেবের রথ টানতে গিয়ে পদপিষ্ট হন বহু ভক্ত ও দর্শনার্থী। এর ফলে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোভিডের কারণে দীর্ঘ দু বছর রথযাত্রা উৎসব বন্ধ ছিল কালনায়। কোভিড সংক্রমণ কমতে এ বছর রথযাত্রা উপলক্ষে মেলায় উৎসবের আমেজ ছিল। এদিন সকাল থেকেই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটে। মেলার জায়গাটি ছোট হওয়ায় আর এদিন প্রচুর ভক্ত সমাগম হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কে আগে রথের দড়িতে টান দেবে তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। মাটিতে পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়েই অন্য দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। ফলে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু ভক্ত। এর পর স্থানীয় মানুষজন গুরুতর অসুস্থদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য গত ১২ জুন পানিহাটির মহোৎসব তলা ঘাটে ঐতিহ্যবাহী চিঁড়ে দইয়ের মেলায় ভিড়ের চাপে ৩ জন দর্শনার্থীর মৃত্যু হয়। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর এবার রথের মেলাতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি