উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে বিদায় করুন, বেফাঁস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার

রামধোলাই, উত্তম মধ্যমের নিদান দিয়েছেন বিজেপি সাংসদ সুভাষ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাম ছাড়া কথা বলায় বিজেপি (BJP) নেতারা টেক্কা দিচ্ছে একে অপরকে। এবার বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। রামধোলাই, উত্তম মধ্যমের নিদান দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, গ্রামছাড়া করার কথাও বলেছেন সুভাষ। আর তা নিয়েই উঠেছে সমালোচনার ঝড়। সরব হয়েছে তৃণমূল।

আবাস যোজনা নিয়ে সরব হতে গিয়ে তিনি মিথ্যে অভিযোগ করে উস্কানি দিচ্ছেন, এমনটাই অভিযোগ সবুজ শিবিরের। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর গ্রামে বিজেপির একটি সভায় এই ‘উস্কানি’ দেন বিজেপি সাংসদ।

এই প্রসঙ্গে, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বিজেপি সাংসদ বাংলায় থাকেন না। উনি থাকেন দিল্লিতে। আর রাজ্যে কখনও সখনও এসে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, আবাস যোজনার টাকা দেরি করে দেওয়া হয়েছে। যাতে রাজ্য সরকার কাজ করতে না পারে। তবু দ্রুত, স্বচ্ছ ভাবে উন্নয়নের কাজ করায় বিজেপি নেতাদের রাগ হচ্ছে। মিথ্যে অভিযোগকে হাতিয়ার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। ‘দুর্নীতি’ প্রসঙ্গে তৃণমূলের কটাক্ষ, ‘সুভাষ সরকারের সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে বেআইনি ভাবে কল্যানী এইমসে চাকরি পেয়েছেন’।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি