বাংলাদেশে অবৈধ সরকারকে সরাতে হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে : শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাংলাদেশের অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে নিরপেক্ষ নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। সিলেট, চট্টগ্রাম সহ যতগুলো এলাকায় রয়েছে সেখানে এবারে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছে। বাংলাদেশের কুড়ি শতাংশ মানুষ তারা জঙ্গিবাজ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ উন্নয়ন চায়। কাঁটাতারবিহীন এলাকায় তার বেড়া দেওয়া হবেই। অনুপ্রবেশ যে কোন মূল্যে বন্ধ করা হবে।

রবিবার মালদহের সুখদেবপুর এলাকায় তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এমনটাই জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari)। উল্লেখ্য,রবিবার দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের সুকদেবপুর থেকে সবদলপুর পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। ফেন্সিং নিয়ে তোপ দেগে শুভেন্দু বলেন, যতই বাংলাদেশি দুষ্কৃতীরা বাধা দিক না কেন সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হবেই।প্রজাতন্ত্র দিবসে বিমানবাহিনীর(AirForce) মহড়া দেখেন তিনি।

শুভেন্দু বলেন,রাফেল উড়তে দেখেছেন।ভারতবর্ষ আজ সামরিক শক্তিতে অনেক উপরে। আমাদের ম্যানপাওয়ার লাগবেনা। কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে। কয়েকটা তোপ ছেড়ে দিলেই কেল্লাফতে। আপনাদের হুশিয়ারি করে দিতে চাই। বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে ।তাই বৈষ্ণবনগরটা এবার আমরা চাই।মালদা এসে মুখ্যমন্ত্রী(CM) গ্রামবাসীদের বর্ডারে(Border) আসতে মানা করেছিলেন আমরা সবাই এসেছি তোপ শুভেন্দুর। আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই সংহতি মিছিলে প্রত্যেকের হাতে ছিল দেশের জাতীয় পতাকা। মুখে ছিল বন্দেমাতরম স্লোগান। মালদা সীমান্তে কড়া নজরদারির মধ্যে এদিন শুভেন্দু অধিকারীর সংহতি মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের