চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BLO দের হুঁশিয়ারি শুভেন্দুর! কমিশনে নালিশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে নালিশ তৃণমূলের (TMC)। বিএলওদের (BLO) জেলে ঢোকানোর হুমকির প্রতিবাদ জানিয়ে কমিশনে তৃণমূল (TMC) । বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূলের। শুভেন্দু অধিকারীর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূলের। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি  জানিয়েছে তৃণমূল।

বুথ লেভেল অফিসারদের নিয়ে এমন মন্তব্য করায় কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমত, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর (FIR) করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দ্বিতীয়ত, একটি নির্দেশিকা দেওয়া যায়। তৃতীয়ত, বিএলওদের নিরাপত্তা জোরদার করতে পারে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য। ভিডিও রেকর্ডিং সহ রিপোর্ট দ্রুত পাঠাতে হবে। রাজ্যের সিইও দফতরে রিপোর্ট জমা পরলেই সেটা পরবর্তী পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনের অফিসে পাঠিয়ে দেওয়া হবে। বিরোধী দলনেতা বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছে, তা নিয়ে খুশি নয় রাজ্যের সিইও দফতর। কারণ জেলায় জেলায় প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। তার আগেই বিরোধী দলনেতার এই মন্তব্য চিন্তার।

তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, সাধারণ ভোটার ও বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিএলওদের হুমকি দিয়েছেন। যাতে ১ কোটি ২০ লক্ষ নাম বাতিল করা হয়। ভয় দেখিয়ে নাম বাতিল করার চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ