Loading live market data...
Loading active stocks...
Connecting...

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ ৮ বছর ধরে কোমর ও পায়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন ইসলামপুরের বাসিন্দা বছর ২৯-র সাবেরা খাতুন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে বিনামূল্যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হয়েছে তাঁর। এই অপারেশনের মাধ্যমে মুক্তি পেলেন যন্ত্রণা থেকে। অসুস্থতার কারণে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সাবেরা।  

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডাঃ অম্লানজ্যোতি রায় ও তাঁর টিম সাবেরা খাতুনকে নতুন জীবন দিয়েছেন। হাসপাতালেই মাইক্রো সার্জারি করা হয়েছে। নতুন পদ্ধতিতে অপারেশন হয়েছে। তারজেরেই ৮ বছরের যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে। আগে কোমর থেকে পায়ের যন্ত্রণায় হাঁটাচলা করতে পারছিলেন না সাবেরা। একপ্রকার বিছানাতেই থাকতে হচ্ছিল। এবার অপারেশনের পরে সমস্যার সমাধান হয়েছে।  

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থসারথী সরকার বলেন,  উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা হয়েছে। এর আগে এই ধরনের অপারেশন হাসপাতালে হয়নি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ অম্লানজ্যোতি রায় বলেন, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আধুনিক সংযোজন এই  পদ্ধতিতে সার্জারি। আগে কোমর বা ঘাড়ের অপারেশন করতে হলে ওপেন সার্জারি করতে হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। উন্নত চিকিৎসা পরিষেবায় মাইক্রো সার্জারি আসার পরে সুবিধা হয়েছে। এখন একটা ছোটো ছিদ্র করে ক্যামেরার সাহায্যে মেরুদণ্ডের বিভিন্ন অপারেশন করা হয়। এই নতুন পদ্ধতিতে রোগীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব। বড় কাটাছেড়া হয়না, সেলাই করতে হয় না। দীর্ঘদিন বিশ্রামে থাকার বিষয় নেই।

আগে সাবেরা হাঁটাচলাও করতে সাহস পেতেন না। এখন অপারেশনের পরেরদিনেই হাঁটাচলা শুরু করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। একসময় আশা ছেড়ে দিয়েছিলেন। কোনওদিন সুস্থ হবেন, তা ভাবতেও পারেননি সাবেরা। এতদিনের যন্ত্রনা এখন আর নেই। চিকিৎসকদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও