স্ট্যান্ডিং কমিটিতেও রাজনীতি, সুদীপের পদে বিজেপি বসাল লকেটকে

খাদ্য ও গণবন্টন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলে সুদীপ। গত মঙ্গলবার রাতে তাঁকে ওই পদ থেকে সরানো হয়েছে। তবে নয়া কমিটিতে অবশ্য রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে আগেই সরানো হয়েছিল তৃণমূল সাংসদদের। একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে ছিলেন সবুজ শিবিরের সাংসদ (MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়। সরানো হল তাঁকেও। তার বদলে ওই পদে বসানো হয়েছে গেরুয়া শিবিরের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।

খাদ্য ও গণবন্টন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলে সুদীপ। গত মঙ্গলবার রাতে তাঁকে ওই পদ থেকে সরানো হয়েছে। তবে নয়া কমিটিতে অবশ্য রয়েছেন তিনি। সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল। তবুও সবুজ শিবিরের কোনও সদস্যকেই রাখা হল না কোনও স্ট্যান্ডিং কমিটি’র শীর্ষ পদে। লক্ষণীয়, আরও ২টি পদ কেড়ে নেওয়া হল। অন্যদিকে, কংগ্রেসের হাত থেকেও কেড়ে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ।

কেন সরানো হল সুদীপকে? রাজনৈতিক মহলের একাংশের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায় দলত্যাগ বিরোধী আইনে বারবার শিশির অধিকারী’র সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন। তাতেই বিজেপি চটেছে বেজায়। কারণ, খাতায় কলমে শিশির তৃণমূল সাংসদ হলেও গত বিধানসভা নির্বাচনের আগে থেকে বারবার নিজেকে বিজেপির বন্ধু বলে প্রমাণ করেছেন।

অন্যদিকে লকেট কেন এই পদে? বঙ্গ বিজেপির সঙ্গে লকেটের সম্পর্ক খুব একটা ভাল না। তাঁকে দেখাও যায় না তেমন। তবু সম্প্রতি এক-দু’বার তিনি রাজ্যের মাঠে নেমেছিলেন। এদিকে কেন্দ্রের একাধিক কর্মসূচিতে বারবার ছুটে গিয়েছেন লকেট। নিজেকে ‘মূল বিজেপি’ হিসেবেই প্রমাণ করেছেন। তাই ‘পুরস্কার’।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম