ভাইকে কুপিয়ে আত্মহত্যা দাদা’র, পয়লা বৈশাখেই বিষাদ

শিলিগুড়ি পুরসভার ৪৪ নম্বরের ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনির ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা। আর তার জেরেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, সম্পত্তির জেরেই এই বিবাদ।

শিলিগুড়ি পুরসভার ৪৪ নম্বরের ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনির ঘটনা। জানা গিয়েছে, পৈতৃক  সম্পত্তি নিয়ে দাদা টোটোন ঘোষ ও ভাই সুজিত ঘোষের মধ্যে শুরু হয়েছিল বচসা। তারপরেই ভাইকে চাকু দিয়ে কোপায় দাদা। এরপরেই ভুল বুঝতে পেরে পাশের ঘরে গিয়ে আত্মঘাতী (SUICIDE) হয় দাদা। বর্তমানে  গুরুতর আহত অবস্থায় ভাই হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, দাদা-ভাইয়ের এই বচসা দীর্ঘদিনের। আজ তা চরম আকার ধারন করেছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ (POLICE)। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এই হানাহানি ও খুনের পেছনে শুধু সম্পত্তি না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে টোটোন আদৌ আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, তাও। এই ঘটনায় আহত ও মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের