সুজাপুরে তুমুল বিক্ষোভ SIR তালিকার নাম বাতিল ভোটারদের, নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি ,সুজাপুর: মালদার সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ ব্লকের সুজাপুর এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার এলাকাবাসীরা জাতীয় সড়ক ১২ (National High Way 12)অবরোধ করে প্রতিবাদে সামিল হন।বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসা ব্যক্তিদের নামও তালিকায় নেই বলে দাবি তাঁদের।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও কেন নাম বাদ পড়ল, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।প্রতিবাদে পুরুষ ও মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যতদিন না বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও জানান তাঁরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।অপরদিকে,ভোটার তালিকায় নামনা যাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটারদের।

হাসনাবাদ ব্লকের (Hasnabad Block)৩০ নাম্বার বুথের ঘটনা।হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের ইটভাটা মোড়ে তুমুল বিক্ষোভ হয়।সেখানে ১৪২ জন ভোটারের নাম বাদ যায় ভোটার তালিকা থেকে । যাদের নাম বাদ গিয়েছে তারা বিভিন্ন দফতর সহ BLO/ERO এবং বিডিও অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোন সৎ উত্তর না পেয়ে অবশেষে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় তাঁরা।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!