তারাপীঠ সহ বীরভূম জেলায় ৪টি দমকল ভবন খুব শীঘ্রই তৈরি হবে, আশ্বাস দমকল মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি,তারাপীঠ: নলহাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন দমকল মন্ত্রী সুজিত বসু।বীরভূম জেলার তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose), উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে ।

সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে(Tarapith Temple) পুজো দিতে যান রাজ্যের দমকল দফতরের মন্ত্রী সুজিত বসু। পরিবারের সদস্যদের নিয়ে সোমবার সকালেই তারাপীঠে পৌঁছন। মন্দিরে পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তাঁর কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত।

পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নলহাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

দমকলমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান ও দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশা প্রকাশ করেন।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল