রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দুর্নীতি ও চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় বিপাকে পড়েছেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। গত শনিবার থেকে টানা তিনদিন সিআইডির জেরার মুখে পড়েছেন তিনি। আজ, সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্যের গোয়েন্দারা। তার মাঝেই তড়িঘড়ি রক্ষাকবচের মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। রক্ষাকবচের মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছে সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

একাধিক মামলায় জর্জরিত অভিষেকের আপ্তসহায়ক। জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পরে গত শনিবার সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুমিত। গতকাল, রবিবারও হাজিরা দিয়েছিলেন তিনি। আজ, সোমবার চাকরি দেওয়ার নামে প্রতারণা সংক্রান্ত মামলায় এখন ভবানী ভবনে রয়েছেন তিনি। কিন্তু আরও চারটি মামলায় গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কাতেই সুমিত রায় দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, ৭ আগস্ট সেই রক্ষাকবচের মামলার শুনানি হয়নি। তা যাতে দ্রুত হয়, সেটা বিবেচনা করে দেখুন। সুমিতের আর্জি গ্রহণ করেছেন আদালত। তবে কবে শুনানি হবে সেটা জানানো হয়নি।

আরও পডুন: আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

সূত্রের খবর, আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চেই মামলাটির শুনানি হবে। সুমিতের আইনজীবীর আর্জি, একই সঙ্গে এই মামলার শুনানি হোক। তবে বিচারপতি জানিয়েছেন, অভিষেকের সঙ্গে নয়, আলাদা-আলাদা করে শোনা হবে মামলা। এদিন আদালতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্যের আর্জি ছিল, ‘ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন। তাই দ্রুত রক্ষাকবচ দেওয়া হোক।’

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের