শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতেই শনিবার ভোর থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি।সেই সূত্র ধরে শনিবার গভীর রাতে পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তবে তল্লাশি চালিয়ে সুমিতের খোঁজ মেলেনি। সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে।তারপর থেকে কোথাও খোঁজ মেলেনি সুমিতের। প্রসঙ্গত , হুগলি জেলার শ্রীরামপুরের বিবেকানন্দ সরণিতে সুমিতের শ্বশুরবাড়ি(Father In Law House)। আসা-যাওয়া আছে সেখানে সুমিতের।নির্বাচনের পরেও বেশ কয়েকবার এসেছে সেই শ্বশুর বাড়িতে। সামনেই জামাই ষষ্ঠী। তাতে আর আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।তবে শুক্র অথবা শনিবার সুমিত শ্রীরামপুরে শ্বশুর বাড়িতে আসেনি বলে দাবি করেন তার শ্বাশুড়ি(Mother In Law)।

কোথায় সুমিত সে প্রশ্নে অসন্তুষ্ট হয়ে সংবাদমাধ্যমকেই খুঁজে বের করতে বলেন সুমিতের শাশুড়ি মাতা।এদিকে,পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে শনিবার সাতসকালে মদন মিত্রের ভবানীপুর, কামারহাটি , দক্ষিণেশ্বর ও জোকার ঠিকানা-সহ আট জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বিধায়ককে। জানা গিয়েছে, শনিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বের হয়। তারপর তাঁরা কামারহাটি, সন্তোষপুর, বেহালা, কালীঘাটে একাধিক জায়গায় পৌঁছে যায়। বেলেঘাটা, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, ভবানীপুর সহ মোট ৮ জায়গায় এদিন একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সকাল ৬টায় মদন মিত্রের বাড়িতে প্রবেশ করেছিলেন তদন্তকারীরা।

দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। মদন মিত্রের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী।ইডি সূত্রে খবর, কামারহাটি পুরসভায় যে নিয়োগ হয়েছিল, সেই তদন্ত করতে গিয়ে মদন মিত্রের নাম সামনে আসে। ধৃত অয়ন শীলের ডায়রি থেকে একাধিক প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছিল। সেখানে নাম কোডে রাখা ছিল। সেখানেই একটি কোড ছিল ‘MM’। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেটি মদন মিত্র। এই তথ্যের ভিত্তিতে অনেকদিন ধরেই তদন্ত চালানো হচ্ছিল। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বিষয়ে এবার মদন মিত্রকে সোজাসুজি জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কামারহাটি পুরসভায় কীভাবে দুর্নীতি হয়েছিল, তার সমস্ত হদিশ পেতে চাইছে তদন্তকারীরা। কাদের রেকমেন্ড করা হয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, কতটা ভূমিকা রয়েছে মদন মিত্রের, সবটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণে শনিবার একসঙ্গে মদন মিত্রের ফ্ল্যাট, কামারহাটির বাড়ি, ভবানীপুরের ফ্ল্যাট, সন্তোষপুর ও মেট্রোপলিটনের একটি ক্লাবেও হানা দেয় ইডি।

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেন্য়ান্ট জেনারেল ধিরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা