বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটনের মানচিত্রে আরও পরিচিতি পেতে চলেছে সুন্দরবন। দার্জিলিংয়ের পর এবার সুন্দরবনকে রাজ্যের দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানাল রাজ্য সরকার। রবিবার (২৬ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই রূপরেখার কথা তুলে ধরেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তিনি জানান, সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য, বিশেষ করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যকে কেন্দ্র করেই ভবিষ্যতের পর্যটন শিল্পকে আরও বিস্তৃত করা হবে। 

মন্ত্রী বলেন, সুন্দরবনের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হতে পারে পর্যটন। তাই পরিবেশের ভারসাম্য বজায় রেখে ইকো-ট্যুরিজম ও ব্লু-কার্বন অর্থনীতি কে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর কথায়, আগে ‘ওয়ান স্টেট, ওয়ান ডেস্টিনেশন’ প্রকল্পে দার্জিলিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার সুন্দরবনকে রাজ্যের দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় মন্দারমনি ও সুন্দরবন দুটি এলাকাকেই বিবেচনায় রাখা হলেও সুন্দরবনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পর্যটনের যাতায়াত আরও সহজ করতে সড়কপথের পাশাপাশি কলকাতা থেকে জলপথে সুন্দরবনে পৌঁছনোর ব্যবস্থাও আরও উন্নত করা হবে। শুধু গঙ্গাসাগর মেলার সময় নয় সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে গঙ্গাসাগর ও সুন্দরবনের একাধিক দ্বীপে পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। এই লক্ষ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সম্ভাব্য পর্যটন কেন্দ্রগুলির স্যাটেলাইট ম্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে  

পর্যটকদের সুবিধার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ এবং হেল্পলাইন চালুর পরিকল্পনাও রয়েছে। ওই অ্যাপে সরকার অনুমোদিত ট্যুর অপারেটর, হোটেল, লজ, বুকিং পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একসঙ্গে পাওয়া যাবে, যাতে পর্যটকরা নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা বেছে নিতে পারেন। অনুষ্ঠানে সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়। এদিন ম্যানগ্রোভ দিবসে আলোচনায় উঠে আসে সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণের বিশেষ প্রয়োজনীয়তার কথা। যার মধ্যে রয়েছে ম্যানগ্রোভের কারণে প্রাকৃতিক দুর্যোগ ও প্রবল ঝড়ের হাত থেকে মানবজাতির সুরক্ষা, ম্যানগ্রোভের কার্বন ধ্বংস, বাঁধরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এদিন অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা, সাগর ও ফলতার বিধায়ক, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। এদিন ম্যানগ্রোভ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য সুন্দরবনের কয়েকজন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের