সুন্দরবনে হারিয়ে যাওয়া খেলা ফিরে পেতে আয়োজন ৩২ দলীয় লুডু প্রতিযোগিতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: সুন্দরবনের হারিয়ে যাবার স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোগ উদ্যোক্তাদের। বাঁকড়া ফুটবল মাঠে এই প্রথম ৩২ দলীয় লুডু প্রতিযোগিতা(Ludo Compitition)  অনুষ্ঠিত হল।উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডু প্রতিযোগিতা।বাঁকড়া ‘আমরা সবাই’ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লুডু প্রতিযোগিতা।খেলাধুলা একপ্রকার হারিয়ে যেতে বসেছে,আগেরকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু, কবাডি, দাবা, লুডু, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলা ধুলা প্রচলিত ছিল।কিন্তু বর্তমান সময়ে এসে সেইসব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে।

বর্তমান ইলেকট্রনিক্স, মোবাইল, টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম এইসব খেলাধুলা কি তা এখন ভালোভাবে জানেই না। ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায়। ফুটবল দেখা যায়। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বললেই চলে। আগেরকার দিনে ঘরে বসেই চলত লুডু খেলা কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে।তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়ার ‘আমরা সবাই’ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী ৩২ দলীয় লুডু প্রতিযোগিতা।

যার এন্ট্রি ফি ৩০০ টাকা।প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু ।দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু।পুরানো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম ।তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক। তাহলে ৮ থেকে ৮০ সকলেই খুশি হবে। সেই শোরগোলে আবার মেতে উঠবেন সকলে লে… ছক্কা। ওহ .. পুট।

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন