সুন্দরবনের প্রত্যন্তর দ্বীপ থেকে নৌকো ও লঞ্চে নদী পথে ধর্মতলায় কর্মী – সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে কলকাতায় রওনা দিয়েছেন কর্মী তৃণমূল সমর্থকরা।আর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি একুশে জুলাই তার আগে বসিরহাট(Bashirhat) মহাকুমার অর্থাৎ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি, হাসনাবাদ, স্বরূপ নগর সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ধামাখালি থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে নদীপথে তারপর বাসে করে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিয়েছেআর। ঠিক তেমনি এক চিত্র দেখা গেল বসিরহাট মহাকুমার হাড়োয়া(Haroa) ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাড়োয়া ব্লকের উদ্যোগে বসিরহাট মহকুমার সম্পাদক তথা হাড়োয়া ব্লক সভাপতি সঞ্জীব কুমার মন্ডলের নেতৃত্বে হাড়োয়া ব্লকের রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মতলায় একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে সাতসকালে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।

পাশাপাশি বসিরহাট মহাকুমা অর্থাৎ সুন্দরবনের রায়মঙ্গল, ছোট কলা গাছি ,দুলদুলি নদী পেরিয়েও সন্দেশখালি, ধামাখালি, হিমঙ্গলগঞ্জ, হাড়োয়া ,মিনাখাঁ সহ বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থকরা ধর্মতলার(Esplande) উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একুশে জুলাই সম্পর্কে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। যে মামলায় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয়। বিচারপতি নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত মিছিল সকাল আটটার মধ্যে কলকাতায় প্রবেশ করতে হবে ।তার পাশাপাশি সকাল ন’টা থেকে ১১ টার মধ্যে কলকাতার কোন প্রান্তে যেন যানজট না হয় ।এই মর্মে কলকাতা পুলিশকে একটি বিশেষ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।সেই নির্দেশকে মান্যতা দিয়ে বসিরহাট মহকুমা থেকে সাত সকালে একুশে জুলাই ধর্মতলায় সভায় যোগ দিতে দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির হয়েছেন ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে।

একুশে জুলাইয়ের উদ্দেশ্যে সুন্দরবন(Sundarban) থেকে নদীপথে রওনা দেয় প্রত্যন্ত সুন্দরবনাঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সোমবার বেলা একটায় ধর্মতলায় শহিদ মিনারে সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা রওনা দিতে শুরু করেছে। বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে দলীয় কর্মী সমর্থকরা। সোমবার সকাল থেকে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের সামসেরনগর, যোগেশগঞ্জ, হেমনগর, সন্দেশখালি, সহ একাধিক দ্বীপ অঞ্চল থেকে নদীপথে রওনা দেন দলীয় কর্মীরা। হিঙ্গলগঞ্জের(Hingalganj) লেবুখালি থেকে নদীপথে রওনা হয়ে ধর্মতলার পথে কর্মীরা।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?